মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
সর্বশেষ ::
ঈশ্বরদী সহ পাবনার সর্বত্র বিএনপির বিরুদ্ধে সন্ত্রাস, চাঁদাবাজির অভিযোগ জামায়াতের জেলা আমীর ও নব নির্বাচিত এমপি অধ্যাপক আবু তালেব মন্ডলের ঈশ্বরদীতে নির্বাচন  পরবর্তী সহিংসতার প্রতিবাদে নবনির্বাচিত জামায়াতের এমপির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত সারাদেশের ২৯৭ আসনের নব নির্বাচিত সংসদ সদস্যের সরকারি গেজেট প্রকাশ পাবনা-৪ আসনে পুনরায় ভোট গণনার আবেদন বিএনপি প্রার্থীর উৎসবমুখোর নির্বাচনে পাবনা-৪ আসনে এমপি নির্বাচিত হলেন অধ্যাপক আবু তালেব মন্ডল পাবনা-৪ আসনে অধ্যাপক আবু তালেব মন্ডল এমপি নির্বাচিত আগামীকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট, পাবনা-৪ আসনে ত্রিমুখী লড়াই হবার সম্ভবনা ঈশ্বরদীতে বিপুল পরিমান অস্ত্র ও গুলি উদ্ধার, গ্রেফতার -৩ ঈশ্বরদীতে পুলিশ ও আনসারদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে নির্বাচনে দায়িত্ব পালনের আহবান জানালেন পাবনা পুলিশ সুপার আনোয়ার জাহিদ

চলন্ত ট্রেনে শিশু জন্মগ্রহণ কালে সহায়তাকারীদের সংবর্ধনা দিল বাংলাদেশ রেলওয়ে

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : রবিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২১

রাজশাহী অফিস।।   চলন্ত আন্তঃনগর সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনে সন্তান প্রসব করেন এক মহিলা। তার সন্তান প্রসবে সহযোগিতা করেন একজন নবীন সার্জন, একজন শিক্ষানবিশ আইনজীবী, গার্ড, টিটি, ক্যারেজ এটেন্ডেন্ট ও সাংবাদিকসহ ট্রেনের যাত্রীরা।

এই রকম মানবিক সহযোগিতাকে উৎসাহিত করতে রবিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে বাংলাদেশ রেলওয়ে পশ্চিমের জেনারেল ম্যানেজার মিহির কান্তি গুহ তাঁর কনফারেন্স রুমে , চলন্ত ট্রেনে সন্তান প্রসব ঘটনায় সহায়তাকারীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন।

সংবর্ধনাপ্রাপ্তরা হলেন- ৪২ তম বিসিএস পাশকরা ডা. ফারজানা তাসনীম, পাবনা জজ আদালতের শিক্ষানবীশ আইনজীবী মুক্তা রাণী কর্মকার, ট্রেনটির গার্ড এএম আজিমুল হোসাইন, রুবায়েত হাসান, পরিচর্যক সাব্বির হোসেন ঝলক(ঈশ্বরদী), মুক্তার হোসেন, সহকারী বাবুল খান, টিটি মো. সুমন, সিনিয়র সাংবাদিক সুজাউদ্দিন ছোটন এবং ট্রেনের পরিচ্ছন্নতাকর্মী দীপক। পশ্চিম রেলের মহাব্যবস্থাপক (জিএম) মিহির কান্তি গুহ তাঁদের ফুল দিয়ে সংবর্ধনা জানান। এ ছাড়া তাঁদের একটি করে প্রশংসাপত্রও দেওয়া হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পশ্চিম রেলওয়ে জিএম মিহির কান্তি গুহ, অতিরিক্ত জিএম, সিসিএম, সিপিও, এস ডাব্লু, রেল শ্রমিকলীগ নেতৃবৃন্দ-সহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার কুষ্টিয়া থেকে সন্তান প্রসবের জন্য সাবিনা ইয়াসমিন (২৫) নামের এক নারীকে রাজশাহী আনা হচ্ছিল। নাটোরের আব্দুলপুর ও রাজশাহীর আড়ানীর মাঝামাঝি স্থানে ট্রেনের মধ্যেই ওই নারী একটি সন্তানের জন্ম দেন। ওই নারীর সাথে তার এক বোন ও চাচী ছিলেন। তবে ট্রেনের মধ্যে প্রসব বেদনায় ছটফট শুরু করলে তাঁরা কী করবেন তা বুঝে উঠতে পারছিলেন না। তখন প্রথমেই এগিয়ে আসেন পাশের সিটে বসা মুক্তা রাণী কর্মকার। বাচ্চাটি জন্মের পর এসে নাড়ি কাটেন ডা. ফারজানা তাসনীম। তিনি ৪২ তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হলেও এখনও কোথাও যোগ দেননি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!