শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
সর্বশেষ ::
ঈশ্বরদীতে ছাত্রীকে শাসন করায় ৩ শিক্ষিকাকে পিটিয়ে জখম করলো অভিভাবক গং ঈশ্বরদীতে ছাত্রীকে শাসন করায় ৩ শিক্ষিকাকে পিটিয়ে জখম করলো অভিভাবক গং ওয়ালটন প্লাজার উদ্যোগে ঈশ্বরদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত  ধুমকেতু এক্সপ্রেস ট্রেনে ডিবির অভিযান, ১০০ গ্রাম হেরোইন সহ স্বামী-স্ত্রী গ্রেফতার খালেক হত্যা চেষ্টা মামলার অন্যতম আসামী টেম্পু আলম গ্রেফতার, অস্ত্র উদ্ধার চিহ্নিত সন্ত্রাসী একাধিক মামলার আসামি চশমা সাঈদকে গলা কেটে হত্যা আশাদুর রহমান এর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে স্বীকৃতি ও সম্মাননা লাভ পাবনার ভাঙ্গুড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে কৃষককে মারধরের অভিযোগ, ৪ ঘণ্টা পর মৃত্যু ছাগলের জন্য প্রাণ হারালো পিতা-পুত্রসহ ৪ জন চুয়াডাঙ্গা জেলা পুলিশের ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

কুষ্টিয়ায় বাস চাপায় পিতা পুত্রের মৃত্যু, এলাকায় শোকের ছায়া

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : শনিবার, ২৯ অক্টোবর, ২০২২

কুষ্টিয়া জেলা  সংবাদদাতা ।। 

কুষ্টিয়া ঝিনাইদহ মহাসড়কের লালন তৈল পাম্পের পূর্ব দিকে কিছুটা দূরে গজনবীপুর গোরস্থানের সামনে ট্রাকের ধাক্কায় বাবা,ছেলে নিহত হয়।
রাতেই লাশ দেখতে আসা আত্মীয়স্বজন থেকে জানা যায় যে, নিহত ব‍্যাক্তি কুষ্টিয়া সদরের উজানগ্রাম ইউনিয়নের ভূমি অফিসের সহকারী শাহাজান (৬২) এবং তার ছেলে শামিম (২৮)। নিহত বাবা ও ছেলের বাড়ি উজানগ্রাম ইউনিয়নের মাধপুর গ্রামে।
মর্মান্তিক ঘটনাটি ২৮ অক্টোবর শুক্রবার রাত ৯ঃ৩০ মিনিটের দিকে কুষ্টিয়া থেকে ডিসকভারি ১২৫ সিসি মটরসাইকেল যোগে বিত্তিপাড়ার দিকে রওনা হলে গজনবীপুর গোরস্তানের সামনে আসলে গাড়িতে ধাক্কা লেগে রোডে পরে গেলেই পিছে থেকে আসা আরেকটি বড় গাড়ি চাপা দেয় এবং সেইখানেই বাবা – ছেলে মৃত্যু হয়। তবে মোটর সাইকেল ছেলে চালাচ্ছিলেন ও বাবা পিছে বসে ছিলেন বলে বিষয়টি জানা যায়।
এইদিকে ফাকা ও জনশুন্য যায়গায় দূর্ঘটনার ঘটার ফলে আরো বিস্তারিত জানা সম্ভব হয়নি। পুলিশ ঘাতক গাড়িটি রাস্তায় পাইনি।
এইদিকে দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন হাইওয়ে পুলিশ ইনচার্জ সুব্রত ও ইবি থানা ইনচার্জ আননুন যায়েদ। পুলিশ ঘটনাস্থলে এসে রাস্তার গাড়ি চলাচল স্বাভাবিক করেন এবং লাশ দুটি কুষ্টিয়া সদর হাসপাতালে ময়না তদন্তে পাঠান। সেখান থেকে স্বামী ও সন্তান হারিয়ে পাগলপ্রায় স্ত্রী ও ইউনিয়নের চেয়ারম্যান – ওয়ার্ড মেম্বার এসে লাশ দুটি বাড়িতে নিয়ে আসেন। পরিবারের লোকজন সহ এলাকায় চলছে শোকের মাতম! প্রশাসনকে ঘটনাটি সুষ্ঠুভাবে তদন্ত করে দোষী ড্রাইভারদের বিচারের আওতায় আনার দাবি এলাকার সাধারণ জনগণসহ ২৯ অক্টোবর শনিবার সকালে জানাযা শেষে লাশ ২টি দাফন করতে আসা মুসল্লিরা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!