সোমবার, ২৯ জুন ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
সর্বশেষ ::
ঈশ্বরদীতে শিক্ষক মারধরের ঘটনায় দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত ঈশ্বরদীতে ছাত্রীকে শাসন করায় ৩ শিক্ষিকাকে পিটিয়ে জখম করলো অভিভাবক গং ঈশ্বরদীতে ছাত্রীকে শাসন করায় ৩ শিক্ষিকাকে পিটিয়ে জখম করলো অভিভাবক গং ওয়ালটন প্লাজার উদ্যোগে ঈশ্বরদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত  ধুমকেতু এক্সপ্রেস ট্রেনে ডিবির অভিযান, ১০০ গ্রাম হেরোইন সহ স্বামী-স্ত্রী গ্রেফতার খালেক হত্যা চেষ্টা মামলার অন্যতম আসামী টেম্পু আলম গ্রেফতার, অস্ত্র উদ্ধার চিহ্নিত সন্ত্রাসী একাধিক মামলার আসামি চশমা সাঈদকে গলা কেটে হত্যা আশাদুর রহমান এর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে স্বীকৃতি ও সম্মাননা লাভ পাবনার ভাঙ্গুড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে কৃষককে মারধরের অভিযোগ, ৪ ঘণ্টা পর মৃত্যু ছাগলের জন্য প্রাণ হারালো পিতা-পুত্রসহ ৪ জন

করোণা যুদ্ধে পরাজিত হলেন সাংবাদিক ডালিম, জংসন ডিডিপির গভীর শোক প্রকাশ

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১

করোনা যুদ্ধে পরাজিত হলেন সাংবাদিক ডালিম।। জংসন ডিডিপির গভীর শোক প্রকাশ
—————————————————————
স্টাফ রিপোর্টার।। আজ ১২ আগষ্ট ‘২১ বিকেলে করোনা যুদ্ধে পরাজিত হয়ে নাফেরার দেশে চলে গেলেন চুয়াডাঙ্গা জেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক, যমুনা টে‌লি‌ভিশন ও দৈনিক দেশ রূপান্ত‌র পত্রিকার চুয়াডাঙ্গা জেলা প্র‌তি‌নি‌ধি আরিফুল ইসলাম ডা‌লিম (৩৯)।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) ।অকুতোভয় এই কলমযোদ্ধা গত ২৩ জুলাই’২১ পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে করোনায় আক্রান্ত হন। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসা গ্রহনকালে তার অবস্থার অবনতি হলে আজ সকালে তাকে ঢাকা কোভিড হাসপাতালে স্থানান্তর করা হয়। ঢাকা যাবার পথে সাভার পৌছানোর পর সে মৃত্যু বরন করেন। চুয়াডাঙ্গা সদরের পুরাতন পাড়ার নজরুল ইসলামের ছেলে সাংবাদিক ডা‌লি‌ম মৃত্যুকালে স্ত্রী, ২ ছেলে, বাবা মা, আত্মীয় স্বজন শুভাকাঙ্ক্ষী বন্ধু বান্ধব সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন। তার এই অকাল মৃত্যু‌তে সাপ্তাহিক জংসন ও ডিডিপি নিউজ ২৪.কমের পক্ষ থে‌কে গভীর শোক প্রকাশ করছেন ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি এস এম রাজা। সেই সাথে তিনি তাঁর শোকসন্তপ্ত প‌রিবা‌রের সদস্যদের প্র‌তি গভীর সম‌বেদনা জ্ঞাপন ও মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা কর‌েছেন।
সাংবাদিক ডালিমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চুয়াডাঙ্গা জেলা প্রেসক্লাবের সভাপতি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি এ্যাডভোকেট মানিক আকবরসহ সহকর্মীবৃন্দ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!