সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
সর্বশেষ ::
ইউটিউব কেড়ে নিলো ব্যাবসায়ীর প্রাণ ঈশ্বরদী প্রেসক্লাবের বিরুদ্ধে আবারও গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছে অবৈধ দখলদারী কুচক্রীরা —–অভিযোগ প্রেসক্লাবের জীবন নগর থানা পরিদর্শন করলেন এসপি রুহুল কবির খান আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে জেলা পুলিশ বদ্ধপরিকর –পুলিশ সুপার রুহুল কবির খান কুষ্টিয়ার দৌলতপুরে দরবার ও মাজারে হামলা, অগ্নি সংযোগ, পীরকে হত্যা, আহত-৩ কারাগারে বিএনপি নেতার মৃত্যু, মামলা দায়ের সকল জল্পনা কল্পনার অবসান, সোহাগ হত্যার ঘটনায় মামলা দায়ের নেপথ্য কারণ জমিজমা সংক্রান্ত বিরোধ বিশ্ব বাজারে বাড়লো তেলের দাম ইসলাম ধর্ম ত্যাগ ও হিন্দু মেয়েকে বিয়ে করায় ঈশ্বরদীতে পুত্রকে ত্যাজ্য করলেন পিতা ঈশ্বরদীতে ছাত্রদল নেতাকে গুলি ও কুপিয়ে নৃশংসভাবে হত্যা

ঐতিহাসিক মাধ পুর দিবস পালিত

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : বুধবার, ২৯ মার্চ, ২০২৩

 

নানা আয়োজনে  পাবনায়  মাধপুর দিবস পালন করা হয়েছে। আজ ২৯ মার্চ ঐতিহাসিক মাধপুর বটতলায় স্মৃতিচারণ ও দোয়া মাহ্ফিলের আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী অঞ্চলের মুজিব বাহিনীর প্রধান ও পাবনা-৪ (ঈশ্বরদী-আঘড়িয়া) আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস।
মাধপুর স্মৃতি যাদু ঘরের সভাপতি এস এম সাজেদুল ইসলাম নিলু’র সভাপতিত্বে স্মৃতি চারণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক সাবেক ভিপি মুরাদ আলী মালিথা, পাবনা জেলা পরিষদের সদস্য তৌফিকুজ্জামান রতন মহলদার, সাহাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এমলাক হোসেন বাবু, ঈশ্বরদী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মাসুদ রানা, সাঁডা ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রশিদ ও আওয়ামীলীগ নেতা মুরাদ আলী।
উল্ললেখ্য , ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের প্রথম ভাগে  এই দিনে ঈশ্বরদীর মাধপুরে পাকিস্তানী হানাদার বাহিনীর সঙ্গে প্রথম সম্মুখযুদ্ধে শহীদ হন ১৭ জন মুক্তিযোদ্ধাসহ ৫০ জন নিরীহ গ্রামবাসী। একাত্তরের এই দিনে মাধপুর বটতলায় পাকিস্তনি সেনাবাহিনীর গাড়িবহর থেকে বৃষ্টির মত গুলি চালায় পাকবাহিনী। এ সময় সম্মুখ যুদ্ধে হাবিবুর রহমান রাজু, আব্দুর রাজ্জাক, ওহিদুর রহমান, আব্দুল গফুর, নুরুল ইসলাম, আলী আহমেদ, নবাব আলী মণ্ডলসহ ১৭ জন মুক্তিযোদ্ধাসহ ৫০ জন নিরীহ গ্রামবাসী শহীদ হন। প্রতি বছর নানা আয়োজনে দিবস পালন করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!