শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ ::
ঈশ্বরদীর মুলাডুলি উচ্চ বিদ্যালয়ে অর্ধশতাধিক শিক্ষার্থী অসুস্থ হওয়ার কারণ উদ্ঘাটনে তদন্ত গঠন শেষ পর্যন্ত জীবিত উদ্ধার করা হলো চৈতীকে, রক্ষা পেলো একটি জীবন  ঈশ্বরদীতে ট্রেনে কাটা পড়ে প্রতিবন্ধী যুবকের মৃত্যু ঈশ্বরদীতে কৃষকদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় ঈশ্বরদীর মুলাডুলিতে দু’দিন ব্যাপী ওরশ মোবারক ও সাধুসঙ্গ অনুষ্ঠিত ঈশ্বরদীতে ওয়ান শুটার গান, ১৩ টি কার্তুজ ও ৬৪ পিচ ইয়াবা সহ ১ জন গ্রেফতার লালপুরে টিকটকার গ্রেফতার ঈশ্বরদীতে মাদকসহ পিতাপুত্র গ্রেফতার মাদকসহ গ্রেফতারকৃত আসামি ছাড়াতে গিয়ে জামায়াত ও বিএনপি নেতা গ্রেফতার গাজীপুরে এক বাড়িতে ৫ জনকে গলা কেটে হত্যা

ঈশ্বরদীর রুপপুর পারমানবিক বিদ্যুৎ প্রকল্পের কর্মী রুশ নাগরিকের মৃত্যু

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২

ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক প্রকল্পের কর্মী রুশ নাগরিকের মৃত্যু
—————
স্টাফ রিপোর্টার।। ঈশ্বরদীর পাকশীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কর্মরত রুশ নাগরিক সের্গেই প্লেশাকত (৩২) হৃদ রোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছেন।

আজ ৩০ নভেম্বর’২২ বিকালে পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সে রাশিয়ান ঠিকাদারি প্রতিষ্ঠান ‘এনার্গোস্পেটসমতাঝ’ এ কর্মরত ছিলেন। প্রকল্পের সাইট ডিরেক্টর প্রকৌশলী আশরাফুল ইসলাম তার মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছেন।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ শ্রীযুক্তবাবু অরবিন্দ সরকার বলেন, আজ দুপুর ২:৩০ টার দিকে সের্গেই প্লেশাকত অসুস্থতা অনুভব করলে তাকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে রয়েছে।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের সাইট ডিরেক্টর প্রকৌশলী আশরাফুল ইসলাম জানিয়েছেন, মৃত সের্গেই প্লেশাকত দিয়ার সাহাপুর নতুন মোড়ের প্রকল্পের আবাসিক এলাকা গ্রীণসিটির ১১৫ নম্বর কক্ষে বসবাস করতেন। নিজ কক্ষে আকষ্মিক ভাবে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে পাবনা জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু ঘটে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!