শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ ::
আরএনপিপিকে কমিশনিং লাইসেন্স দিয়েছে বায়েরা ঈশ্বরদীতে ছাত্রশিবির-ছাত্রদল সংঘর্ষ: গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণে আহত-৭  ঈশ্বরদীতে সিএনজি ব্যবসায়ীর বিরুদ্ধে ৭ লক্ষ টাকা আত্মসাৎ-এর অভিযোগ  ঈশ্বরদীতে সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে ইনচার্জসহ ৫ পুলিশ আহত, একজনের অবস্থা আশংকাজনক নওগাঁয় একই পরিবারের ৪ জনকে জবাই করে হত্যা ইউটিউব কেড়ে নিলো ব্যাবসায়ীর প্রাণ ঈশ্বরদী প্রেসক্লাবের বিরুদ্ধে আবারও গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছে অবৈধ দখলদারী কুচক্রীরা —–অভিযোগ প্রেসক্লাবের জীবন নগর থানা পরিদর্শন করলেন এসপি রুহুল কবির খান আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে জেলা পুলিশ বদ্ধপরিকর –পুলিশ সুপার রুহুল কবির খান কুষ্টিয়ার দৌলতপুরে দরবার ও মাজারে হামলা, অগ্নি সংযোগ, পীরকে হত্যা, আহত-৩

ঈশ্বরদীর মিরকামারীতে ঈশ্বরদী উপজেলা পরিষদ উপ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী নায়েব আলী বিশ্বাসের সভা অনুষ্ঠিত

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : শনিবার, ২৮ নভেম্বর, ২০২০

ষ্টাফ রিপোর্টার।।
আগামী ১০ ডিসেম্বর ঈশ্বরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। উপ-নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বীতা করছেন ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মুক্তিযুদ্ধের সংগঠক বর্ষীয়ান জননেতা নায়েব আলী বিশ্বাস। নির্বাচনী প্রচারনার অংশ হিসেবে আজ শনিবার তিনি সলিমপুর ইউনিয়নের চরমিরকামারী গ্রামে নিউএরা ফাউন্ডেশনের অফিস চত্ত্বরে এক পথসভায় মিলিত হন। বেসরকারি উন্নয়ন সংস্থা নিউএরা ফাউন্ডেশনের উপ-পরিচালক সাংবাদিক নেতা মোস্তাক আহমেদ কিরণের সভাপতিত্বে অনুষ্ঠিত পথ সভায় বক্তব্য দেন ঈশ্বরদী মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ভারপ্রাপ্ত কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, ঈশ্বরদী উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আকরাম হোসেন খান, ঈশ্বরদী পৌর আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল খালেক, সলিমপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি আব্দুল কুদ্দুস, বাংলাদেশ শিক্ষক সমিতি ঈশ্বরদী উপজেলা শাখার মোস্তাফিজুর রহমান রবি, আওয়ামী লীগ নেতা মোক্তার হোসেন খান প্রমূখ।

পথসভার সভাপতি মোস্তাক আহমেদ কিরণ তাঁর বক্তব্যে জননেতা আলহাজ্ব নায়েব আলী বিশ্বাসের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের বর্ণনা তুলে ধরেন। প্রার্থী নায়েব আলী বিশ্বাস তাঁর বক্তব্যে বলেন, “এই নির্বাচন আমার নয়। নির্বাচন ছাত্রলীগের, যুবলীগের, আওয়ামী লীগের। এই নির্বাচন বিশ্ব মানবতার মা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার। ফলে আপনারা সবাই সর্বাত্মকভাবে নির্বাচনের জন্য জনগণের কাছে ভোট চাইবেন। ১০ ডিসেম্বর সবাই ভোট দিতে যাবেন ও নৌকা মার্কায় ভোট দিবেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!