শুক্রবার, ২২ মে ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ ::
ঈশ্বরদী ইপিজেডে পূর্বঘোষণা ছাড়াই ১১২ শ্রমিক চাকরিচ্যুত পাবনা জেলার শ্রেষ্ট অফিসার ইনচার্জ মোঃ আশাদুর রহমান চুয়াডাঙ্গা পুলিশ সুপারের আন্তরিকতায় ১২০ টাকায় সরকারি চাকরী পেলো ২১জন সাঈদ হত্যা মামলায় ড.হাসিবুর গ্রেফতার ঈশ্বরদীতে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে গৃহবধূর আত্মহত্যা গণভোটের রায় বাস্তবায়ন ও পদ্মার পানির ন্যায্য হিস্যার দাবিতে রাজশাহীতে বিভাগীয় সমাবেশ ঈশ্বরদীর মুলাডুলি উচ্চ বিদ্যালয়ে অর্ধশতাধিক শিক্ষার্থী অসুস্থ হওয়ার কারণ উদ্ঘাটনে তদন্ত গঠন শেষ পর্যন্ত জীবিত উদ্ধার করা হলো চৈতীকে, রক্ষা পেলো একটি জীবন  ঈশ্বরদীতে ট্রেনে কাটা পড়ে প্রতিবন্ধী যুবকের মৃত্যু ঈশ্বরদীতে কৃষকদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়

ঈশ্বরদীর বড়ইচরায় ওয়েল মিল নির্মাণে বাধা ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : শনিবার, ২৩ জুলাই, ২০২২

ঈশ্বরদীর বড়ইচরায় অয়েল মিল নির্মাণে বাধা ও ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার।। ঈশ্বরদীর বড়ইচরায় অয়েল মিল নির্মাণে বাধা ও ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন আর বি রাইচ ব্রান অয়েল মিলের সত্বাধিকারী মোঃ মধু বিশ্বাস।
আজ ২৩ জুলাই শনিবার বিকাল ৫ টায় ঈশ্বরদী উপজেলার ছলিমপুর ইউনিয়নের বড়ইচরা এলাকায় নির্মাণাধীন মিলের সামনে এই সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।
মিলের সত্বাধিকারী মোঃ মধু বিশ্বাস তার লিখিত বক্তব্যে বলেন, আমি সংশ্লিষ্ট প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের নিয়মনীতি মেনে মিলের নির্মাণ কাজ শুরু করেছি।কিছু স্বার্থান্বেষী মহল পরিবেশ অধিদপ্তরে অভিযোগ দিয়ে কাজ বন্ধের দাবী জানান। পরিবেশ অধিদপ্তর স্হানীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নায়েব আলী বিশ্বাস, পৌর মেয়র ইছাহক আলী মালিথা সহ ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি করে দেয়।
তদন্ত কমিটি তদন্ত শেষে পরিবেশ অধিদপ্তরে
মিল স্হাপনের সম্মতি জানালে, পরিবেশ অধিদপ্তরের অনুমতি ক্রমে নির্মান কাজ করছিলাম।
হঠাৎ গত ২২ জুলাই শুক্রবার কিছু স্বার্থান্বেষী মহল এলাকার সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে আমার নির্মাণাধীন মিলের কাজ বন্ধের দাবীতে মানববন্ধন করে এবং আমাকে নানা প্রকার হুমকি প্রদান করে।
তিনি আরও বলেন, আমি মনেকরি একটি চক্র এলাকার সামগ্রিক স্বার্থের কথা না ভেবে নিজেরা অনৈতিকভাবে লাভবান হওয়ার জন্য মিল নির্মানে বাধা সৃষ্টি করছে। এ সংবাদ সম্মেলনে এলাকার ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল মজিদ বাবলু মালিথা, পৌর ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর ইউসুফ আলী প্রধান ,
এলাকার বীর মুক্তিযোদ্ধা ও মুরুব্বি সহ সকল সচেতন নাগরিকরা উপস্থিত ছিলেন। মধু বিশ্বাস আরও বলেন, এই মিল চালু হলে এলাকার শতশত মানুষের কর্ম সংস্হান ও উন্নয়ন হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!