বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ ::
ঈশ্বরদী সহ পাবনার সর্বত্র বিএনপির বিরুদ্ধে সন্ত্রাস, চাঁদাবাজির অভিযোগ জামায়াতের জেলা আমীর ও নব নির্বাচিত এমপি অধ্যাপক আবু তালেব মন্ডলের ঈশ্বরদীতে নির্বাচন  পরবর্তী সহিংসতার প্রতিবাদে নবনির্বাচিত জামায়াতের এমপির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত সারাদেশের ২৯৭ আসনের নব নির্বাচিত সংসদ সদস্যের সরকারি গেজেট প্রকাশ পাবনা-৪ আসনে পুনরায় ভোট গণনার আবেদন বিএনপি প্রার্থীর উৎসবমুখোর নির্বাচনে পাবনা-৪ আসনে এমপি নির্বাচিত হলেন অধ্যাপক আবু তালেব মন্ডল পাবনা-৪ আসনে অধ্যাপক আবু তালেব মন্ডল এমপি নির্বাচিত আগামীকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট, পাবনা-৪ আসনে ত্রিমুখী লড়াই হবার সম্ভবনা ঈশ্বরদীতে বিপুল পরিমান অস্ত্র ও গুলি উদ্ধার, গ্রেফতার -৩ ঈশ্বরদীতে পুলিশ ও আনসারদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে নির্বাচনে দায়িত্ব পালনের আহবান জানালেন পাবনা পুলিশ সুপার আনোয়ার জাহিদ

ঈশ্বরদীর দাশুড়িয়ায় তুহিনের মুক্তির দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ, দলের মধ্যে কোন প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না–হাবিবুর রহমান হাবিব

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪

ঈশ্বরদীর দাশুড়িয়ায় তুহিনের মুক্তির দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
———————————————-
দলের মধ্যে কোন প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না–হাবিবুর রহমান হাবিব

স্টাফ রিপোর্টার।।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহবায়ক  হাবিবুর রহমান হাবিব বলেছেন, দেশে বর্তমানে প্রচন্ড অস্থিরতা চলছে। এমন সংকটকালিন সময়ে দলের মধ্যে কোন প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না।
‘সোমবার(২৮ সেপ্টেম্বর’২৪) বিকেলে দাশুড়িয়া ও মুলাডুলি ইউনিয়ন বিএনপির উদ্যোগে দাশুড়িয়া গোলচত্তর মোড়ে যুবদল নেতা শরীফুল ইসলাম তুহিনের মুক্তির দাবীতে আয়োজিত বিক্ষোভ মিছিল  ও  প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
তিনি বলেন, দেশে বিদেশে নির্বাচন নিয়ে যেমন ষড়যন্ত্র শুরু হয়েছে তেমনি বিএনপি নিয়েও ষড়যন্ত্র চলছে। নানাবিধ গুজব ছড়িয়ে বিভ্রান্ত করার চেষ্টা চলছে। তিনি কোন গুজবে কান না দিয়ে সবাইকে বিএনপি’র পতাকা তলে  ঐক্যবদ্ধ থেকে দলের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে বিএনপির বিজয় ছিনিয়ে আনার আহবান জানান।
হাবিবুর রহমান হাবিব উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে আরও বলেন, আগামী ৩১ নভেম্বরের মধ্যে আপনাদের প্রাণপ্রিয় নেতা ঈশ্বরদী উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক, দাশুরিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শরিফুল ইসলাম তুহিনকে কারামুক্ত করে আপনাদের মাঝে হাজির করা হবে ইনশাআল্লাহ। সেইসাথে স্বৈরাচার শেখ হাসিনার ট্রেন বহরে হামলার মিথ্যা মামলায় ফাঁসির দন্ডপ্রাপ্ত বিএনপির ৯ নেতাও আইনী লড়াইয়ের মাধ্যমে খুব শীঘ্রই মুক্তি পাবে।
দাশুড়িয়া ইউনিয়ন বিএনপি’র যুগ্ন আহবায়ক আব্দুস সামাদ সুলভ মালিথার সভাপতিত্বে অনুষ্ঠিত এসমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন  ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক, সাহাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জিয়াউল ইসলাম সন্টু সরদার, সাবেক সদস্য সচিব প্রভাষক আজমল হোসেন সুজন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাহাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নেফাউর রহমান রাজু, সাড়া ইউনিয়ন বিএনপির  সভাপতি হাসিবুর রহমান হাক্কী মন্ডল প্রমুখ।

এর আগে ঢুলটি বাজার থেকে ঈশ্বরদী উপজেলা বিএনপি’র অন্যতম নেতা হাজী মোহাম্মদ স্বপন, মুলাডুলি ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি লাভলু সরদার, সাধারণ সম্পাদক শরীফ সরদার, যুগ্ম সম্পাদক শাহিনুর রহমান দুর্জয়, সাংগঠনিক সম্পাদক  আব্দুল মান্নান বিলকিস, ও সাইফুল মন্ডলসহ বিএনপি’র সহযোগী সংগঠনের নেতৃত্বে কয়েক হাজার নেতাকর্মী ও সমর্থক সমাবেশে যোগদান করেন। ###

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!