রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
সর্বশেষ ::
পিবিআই’র পুলিশ সুপার জনাব রুহুল কবির খান চুয়াডাঙ্গার পুলিশ সুপার ঈশ্বরদী প্রেসক্লাবের কমিটি বিলুপ্ত, আহবায়ক কমিটি গঠিত।। বিভিন্ন মহলের অভিনন্দন  বদলী হলেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার বেগম খালেদা জিয়াসহ ২০ জন পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ঈশ্বরদীতে ৬ মাদকসেবী ও ব্যবসায়ী গ্রেফতার, ৫শ গ্রাম গাঁজা উদ্ধার – কুষ্টিয়ায় অধ্যাপক ছুরিকাঘাতে নিহতঃ খুনির আত্মহত্যার চেষ্টা কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছুরিকাঘাতে অধ্যাপক নিহত ঈশ্বরদীতে ১০ ব্যাবসায়ীর ৩৬ হাজার টাকা জরিমানা ঈশ্বরদীতে ২ মাদকসেবীসহ ১০ আসামি গ্রেফতার ঈশ্বরদীতে অপ্রত্যাশিত ঘটনা, এক মাদকসেবীর মাদকসেবন না করার জন্য মাইকে প্রচার

ঈশ্বরদীতে ২২ কেজি গাঁজা ও ২’শ পিচ ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : বুধবার, ৩১ জুলাই, ২০২৪

স্টাফ রিপোর্টার ।।  ঈশ্বরদীতে ২২কেজি গাঁজা ও ২০০ পিস ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ীকে   আটক করেছে ঈশ্বরদী   থানা পুলিশ।

মঙ্গলবার (৩০ জুলাই) দুপুরে উপজেলার পাতিলাখালি এলাকার কেমিক্যাল মোস্তফার বাড়ির সামনে থেকে আসামী সুমন আলী (২৫) ও পার্শবর্তী লালপুর উপজেলার শ্রীরামগাড়ি এলাকায় নিজ বাসা থেকে সাথী খাতুন (৩৫) নামের অপর আসামীকে গ্রেপ্তার করে ।

মাদক ব্যবসায়ী সুমন আলী ঈশ্বরদী উপজেলার মুলাডুলি ইউনিয়নের বহরপুর বস্তিপাড়া এলাকার শাহাবুদ্দিনের ছেলে ও সাথী খাতুন পার্শবর্তী লালপুর উপজেলার শ্রীরামগাড়ি এলাকার  নুরুল ইসলামের স্ত্রী।

জানাগেছে,   গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ উল্লেখিত স্থান থেকে প্রথমে মাদক ব্যবসায়ী সুমন কে ২০০ পিস ইয়াবা সহ আটক করে। পরে তার দেওয়া তথ্য মতে পার্শ্ববর্তী লালপুর উপজেলা শ্রীরামগাড়ি এলাকায় সাথী খাতুনের বসতবাড়িতে অভিযান চালিয়ে ২২ কেজি গাঁজা সহ তাকে আটক করা হয়। আটককৃত আসামীদের বিরুদ্ধে ঈশ্বরদী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী  ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ  রফিকুল ইসলাম, ঈশ্বরদী পুলিশ ফাঁড়ির ইনচার্জ হাসান বাসির, এস আই হালিম, এস আই সুব্রত,    এএসআই সবুজ আলী ও অন্যান্য পুলিশ সদস্যসহ  এই অভিযান পরিচালনা করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!