শনিবার, ২০ জুন ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ ::
চুয়াডাঙ্গা জেলা পুলিশের ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত ঈশ্বরদী আটঘরিয়ায় ৬মাসে ৭৫টি মাদকের মামলায় গ্রেফতার ৭৭জন, ৯৫টি মোবাইল কোর্টে সাজা প্রাপ্ত ৯৭ জন, বিপুল পরিমাণ মাদক দ্রব্য উদ্ধার পাবনা জেলার শ্রেষ্ঠ সার্কেল এসপি হলেন প্রণব কুমার পাবনা পুলিশ সুপারের ঈশ্বরদী সার্কেল অফিস, থানা ও পুলিশ ফাঁড়ি পরিদর্শন দেশের সকল পুলিশ ইউনিটকে সতর্ক থাকার নির্দেশ ঈশ্বরদীতে ৬মাসে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, ৬৭টি মামলায় ৬৯জন গ্রেফতার, মোবাইল কোর্টে ৭৫ জনের সাজা প্রদান পাবনায় বিপুল পরিমাণ গুলি ও ধারালো অস্ত্র উদ্ধার, গ্রেফতার-২ ঈশ্বরদীর পদ্মায় নৌকা থেকে গুলিবর্ষণ, এলাকায় আতঙ্ক, পুলিশ বলছে ঘটনা ভেড়ামারা এলাকায় পরীক্ষা চলাকালে হলরুমে টিকটক, সর্বত্র আলোচনা – সমালোচনার ঝড় ঈশ্বরদীতে দাদি-নাতনি হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন, রাস্তা অবরোধ, ফাঁসির আশ্বাস প্রশাসনের

ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ১১

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩

ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত ও ১১ জন আহত
————
ঈশ্বরদী (পাবনা) উপজেলা সংবাদদাতা।। আজ ২৫ আগস্ট’২৩ আনুমানিক সকাল ৬ টায় ঈশ্বরদীর পাকশী-পাবনা বগামিয়া সড়কের মহাদেবপুর দরগাপাড়ার নিকট যাত্রী বোঝায় একটি ইঞ্জিন চালিত ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে আবির হোসেন (১৫) নামে এক ছাত্র নিহত ও অপর ১১ জন আহত হয়। নিহত আবির ঈশ্বরদী উপজেলার ছলিমপুর ইউনিয়নের বক্তারপুর গ্রামের আব্দুল মজিদ হাজির ছেলে।

ঈশ্বরদী থানার এসআই জুলহাজ উদ্দিন ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, উল্লেখিত সময়ে বক্তারপুর থেকে ১২ জন শ্রমিক পেয়ারা বাগানে কাজ করার জন্য জিগাতলা যাবার জন্য মহাদেবপুর দরগাপাড়া অতিক্রম করার সময় আকস্মিকভাবে এক বৃদ্ধ রাস্তা পাড় হওয়ার সময় ভ্যানের সামনে পড়ে। এসময় ভ্যান চালক তাকে বাঁচাতে গিয়ে হার্ডব্রেক করলে ভ্যানটি উল্টে যায় এবং সকল যাত্রীয় আহত হয়। এদের মধ্যে গুরুতর আহত আবিরকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে সে মৃত্যু বরণ করে।

নিহত আবির বক্তারপুর হাইস্কুলের দমশ শ্রেণির ছাত্র। পড়াশোনার ফাঁকে ফাঁকে সে বিভিন্ন স্থানে শ্রমিকের কাজ করতো। ওদিকে অন্যান্য আহতদের স্থানীয় ভাবে চিকিৎসা প্রদান করা হয়েছে। স্কুলছাত্র আবিরের অপ্রত্যাশিত মৃত্যুতে পরিবার সহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

প্রেরকঃ এস এম রাজা
ঈশ্বরদী, পাবনা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!