বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
সর্বশেষ ::
চাটমোহরে ভ্যান চালককে গলা কেটে হত্যা ঈশ্বরদীতে ট্রেনের ছাদে উদ্ধারকৃত শিশুর মৃতদেহ স্বজনরা নিয়ে গেছে বগুড়ায় চুয়াডাঙ্গা সদর থানায়  চৌকিদারি প্যারেড গ্রহণ করলেন পুলিশ  সুপার রুহুল কবির খান  ঈশ্বরদী থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৬ জন গ্রেফতার ঈশ্বরদীতে র‍্যাবের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও বিভিন্ন পণ্যসহ ৪জন গ্রেফতার পাবনা জেলা গোয়েন্দা শাখা’র অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ ৭ জন গ্রেফতার পাবনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র অভিযানে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ ৭ জন গ্রেফতার পাবনা জেলা পুলিশের চলমান মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী, মাদকসেবী, জুয়াড়িসহ ১০৩ জন গ্রেফতার ঈশ্বরদী পৌর যুবদলের আহবায়ক জাকির হোসেন জুয়েলসহ ৪জনের বহিষ্কারাদেশ প্রত্যাহার ঈশ্বরদীতে শিক্ষক মারধরের ঘটনায় দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত

ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় যুবলীগ নেতা নিহত, আহত -৪

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫

ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় যুবলীগ নেতা নিহত, আহত -৪
ঈশ্বরদী(পাবনা) উপজেলা সংবাদদাতা।। পাবনার ঈশ্বরদীতে দুই মোটরসাইকেলের সংঘর্ষে তানভীর আহমেদ রুবেল বিশ্বাস (৪৫) নামে এক যুবলীগ নেতা নিহত হয়েছেন। আহত হয়েছেন মোটরসাইকেলের দুই আরোহীসহ ৪ জন।

শক্রবার (১০জানুয়ারি’২৫) রাত ২টার দিকে ঈশ্বরদী রুপসী বাংলা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় রুবেল মারা যায়।

নিহত তানভীর আহমেদ রুবেল বিশ্বাস (৪৫) পাকশী ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও পাকশীর বাঘইল সরদার পাড়ার মাইন উদ্দিন বিশ্বাসের ছেলে।

রুবেল বিশ্বাসের ভাই শিমুল বিশ্বাস জানিয়েছেন, উল্লেখিত সময়ে ঈশ্বরদী-কুষ্টিয়া রোডের মানিকনগরের সলিমপুর ডিগ্রি কলেজের পাশে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে রুবেল ও অপর মোটরসাইকেলের দুই আরোহীসহ ৪ জন গুরুতর আহত হন। মুমূর্ষু অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর প্রাথমিক চিকিৎসা শেষে তাকে রুপসী বাংলা ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রাত ২টায় রুবেল মারা যায়।
ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত)এবিএম মনিরুল ইসলাম জানান, মৃত্যুর বিষয়টি শুনেছি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!