শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
সর্বশেষ ::
সকল জল্পনা কল্পনার অবসান, সোহাগ হত্যার ঘটনায় মামলা দায়ের নেপথ্য কারণ জমিজমা সংক্রান্ত বিরোধ বিশ্ব বাজারে বাড়লো তেলের দাম ইসলাম ধর্ম ত্যাগ ও হিন্দু মেয়েকে বিয়ে করায় ঈশ্বরদীতে পুত্রকে ত্যাজ্য করলেন পিতা ঈশ্বরদীতে ছাত্রদল নেতাকে গুলি ও কুপিয়ে নৃশংসভাবে হত্যা কৈকুন্ডা দরবার শরীফে তিনদিন ব্যাপী বাৎসরিক ওরশ মোবারক অনুষ্ঠিত মক্ষিরাণী নিয়ে আয়েশে রাত কাটানোর জন্য পুলিশি সহযোগিতা চাইতে গিয়ে ঈশ্বরদীতে গ্রেফতার হলো ভুয়া জজ ঈশ্বরদী প্রেসক্লাব সমৃদ্ধ প্রেসক্লাব ——-মহামান্য রাষ্ট্রপতি মো.সাহাবুদ্দীন  ঈশ্বরদীতে সম্মতি ছাড়াই মামলার সাক্ষী করায় তীব্র নিন্দা জ্ঞাপন ও প্রত্যাহার দাবী করলেন ভুক্তভোগি ৩জন ঈশ্বরদীতে জংশন ডিডিপি গুরুআশ্রমের কবি কন্ঠে কবিতা পাঠ, সুরের মেলা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত মহামান্য রাষ্ট্রপতিকে পাবনায় গার্ড অব অনার প্রদান

ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু, আহত ২

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : রবিবার, ২ জুলাই, ২০২৩

ঈশ্বরদীতে প্রাইভেটকারের ধাক্কায় মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু, আহত-২
——————
ঈশ্বরদী (পাবনা) উপজেলা সংবাদদাতা।। ঈশ্বরদীতে প্রাইভেটকারের ধাক্কায় মায়ের কোল থেকে ছিটকে পড়ে তাসনিয়া আক্তার লামিয়া (৩) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে মুলাডুলি ইউনিয়নের শেখপাড়া গ্রামের সুমন আলীর মেয়ে।

জানা গেছে, আজ ২ জুলাই’২৩ দুপুর আনুমানিক সাড়ে ১২ টার দিকে ঈশ্বরদী-নাটোর মহাসড়কের মুলাডুলি ইক্ষু খামারের নিকট মোটরচালিত ভ্যানে চড়ে মুলাডুলি থেকে ঈশ্বরদী অভিমুখে যাওয়ার সময় দ্রুতগামী একটি প্রাইভেটকার ভ্যানটিকে প্রচন্ড গতিতে ধাক্কা দিলে লামিয়া তার মা সাথী খাতুনের কোল থেকে ছিটকে পড়ে প্রচন্ড আঘাত পায় এবং সাথে সাথেই মৃত্যু বরণ করে। এ’সময় মা সাথী খাতুন ও ভ্যান চালক আহত হয়। আহতদের উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।

খবর পেয়ে পাকশী হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লামিয়ার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এব্যাপারে পাকশী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আশীষ কুমার সান্যালকে জিজ্ঞাসা করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে আইনি প্রক্রিয়া শেষে লামিয়ার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন। ঘাতক প্রাইভেটকারটি পুলিশ আটক করেছে তবে চালক পালিয়ে গেছে।

প্রেরকঃ এস এম রাজা
ঈশ্বরদী, পাবনা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!