বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
সর্বশেষ ::
ঈশ্বরদীতে ৬ মাদকসেবী ও ব্যবসায়ী গ্রেফতার, ৫শ গ্রাম গাঁজা উদ্ধার – কুষ্টিয়ায় অধ্যাপক ছুরিকাঘাতে নিহতঃ খুনির আত্মহত্যার চেষ্টা কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছুরিকাঘাতে অধ্যাপক নিহত ঈশ্বরদীতে ১০ ব্যাবসায়ীর ৩৬ হাজার টাকা জরিমানা ঈশ্বরদীতে ২ মাদকসেবীসহ ১০ আসামি গ্রেফতার ঈশ্বরদীতে অপ্রত্যাশিত ঘটনা, এক মাদকসেবীর মাদকসেবন না করার জন্য মাইকে প্রচার নির্বাচনে কারচুপির অভিযোগ বিএনপি প্রার্থী হাবিবের, আদালতের প্রতি শ্রদ্ধাশীল নির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মন্ডল সিরাজগঞ্জে সংঘর্ষে ২ জন নিহত, আহত-১০ ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যৌথ অভিযান, পাঁচ নারীসহ ৯ দালালের কারাদণ্ড সন্তানের পিস্তলের গুলিতে এসআই আহত

ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় এক পথচারী নিহত

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৫ মে, ২০২১

ঈশ্বরদী (পাবনা) উপজেলা সংবাদদাতা।। আজ ২৫ মে’২১ সন্ধ্যায় ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া তেতুলতলা নামক স্থানে একটি দ্রুতগামী ট্রাকের ধাক্কায় আলহাজ্ব আব্দুর রহমান প্রামাণিক (৬৫) নামে এক পথচারী নিহত হয়েছে। সে ছলিমপুর ইউনিয়নের ভাড়ইমারি মাতাল পাড়া গ্রামের মৃত জসিম উদ্দিনের ছেলে। পাকশী হাইওয়ে থানা সূত্রে জানা গেছে, বিকেল সাড়ে চারটার দিকে দাশুড়িয়া থেকে বাজার করে নিজ বাড়ীর দিকে যাওয়ার সময় রাস্তা পারাপারের একপর্যায়ে দ্রুতগামী একটি ট্রাক পেছন থেকে এসে তাকে সজোরে ধাক্কা দেয়। এতে সে মাথায় প্রচন্ড আঘাত প্রাপ্ত হয়ে প্রচুর রক্তক্ষরণ হয় । সংবাদ পেয়ে পাকশী হাই ওয়ে থানা পুলিশ তাকে উদ্ধার করে প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তার অবস্থার অবনতি হলে তাকে পাবনা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। পরবর্তীকালে সন্ধ্যায় সে সেখানে মৃত্যুবরণ করে। ঘাতক ট্রাকটির কোন সন্ধান কেউ দিতে পারেনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!