সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
সর্বশেষ ::
ঈশ্বরদীতে নির্বাচন  পরবর্তী সহিংসতার প্রতিবাদে নবনির্বাচিত জামায়াতের এমপির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত সারাদেশের ২৯৭ আসনের নব নির্বাচিত সংসদ সদস্যের সরকারি গেজেট প্রকাশ পাবনা-৪ আসনে পুনরায় ভোট গণনার আবেদন বিএনপি প্রার্থীর উৎসবমুখোর নির্বাচনে পাবনা-৪ আসনে এমপি নির্বাচিত হলেন অধ্যাপক আবু তালেব মন্ডল পাবনা-৪ আসনে অধ্যাপক আবু তালেব মন্ডল এমপি নির্বাচিত আগামীকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট, পাবনা-৪ আসনে ত্রিমুখী লড়াই হবার সম্ভবনা ঈশ্বরদীতে বিপুল পরিমান অস্ত্র ও গুলি উদ্ধার, গ্রেফতার -৩ ঈশ্বরদীতে পুলিশ ও আনসারদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে নির্বাচনে দায়িত্ব পালনের আহবান জানালেন পাবনা পুলিশ সুপার আনোয়ার জাহিদ পাবনা-৪ আসনে ধানের শীষের গণজোয়ার সৃষ্টি হয়েছে: শরিফুল ইসলাম তুহিন

ঈশ্বরদীতে শিশু হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪

ঈশ্বরদীতে শিশু হত্যাকারীর ফাঁসীর  দাবীতে  মানববন্ধন ও সড়ক অবরোধ
স্টাফ রিপোর্টা।।
ঈশ্বরদীতে শিশু জিহাদ হত্যাকারীর বিচার চেয়ে মানববন্ধন ও সড়ক আবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে নিহতের স্বজন, এলাকাবাসী ও স্কুল পড়–য়া শিক্ষার্থীরা।
বৃহস্প্রতিবার (১১ জুলাই) সকাল ১০ ঘটিকায় উপজেলার দাশুড়িয়া ট্রাফিক মোড়ে আয়োজিত কর্মসূচিতে হাজারো গ্রামবাসী, পথচারী, স্কুল শিক্ষার্থী ও শিক্ষকরা সমবেত হন। এ সময় রাস্তার দু’পাশে যানবাহন চলাচল ব›ধ হয়ে যায়। এলাকাবাসী,শিক্ষার্থীরা সবাই মিলে শিশু জিহাদকে নৃশংসভাবে হত্যার বিচার চেয়ে এবং হত্যাকারীর ফাঁসি চেয়ে প্রধানমন্ত্রীর সহযোগীতা কামনা করেন।
এলাকাবাসীর আয়োজনে এ মানববন্ধনের অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের আয়োজক হিসেবে দায়িত্ব পালন করেন রুবেল হোসেন, সভাপতিত্ব করেন আফজাল খান।
মানববন্ধনে বক্তব্য দেন রাখেন দাশুড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান বকুল সরদার, ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য জুয়েল রানা, নিহত জিহাদের মা সহ অনেকেই।
বক্তব্যে বক্তারা বলেন, শিশু জিহাদকে বলাৎকারের পর হত্যা করা হয়েছে, হত্যা করার ফাঁসি চাই। যাতে এমন কাজ যেন কেউ আর না করে। বক্তারা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে হত্যাকারীর ফাঁসি চাই এবং এলাকায় যতো মাদক কারবারী বা মাদক সেবীআছে তাদের ধরে আইনের আওতায় এনে শাস্তির দাবী করেন।
মানববন্ধন শেষে দাশুড়িয়া ট্রাফিক মোড় হতে দাশুড়িয়া এম এম উচ্চ বিদ্যালয় পর্যন্ত বিক্ষোভ মিছিল ও রাস্তা অবরোধ করা হয়। প্রায় আধা ঘন্টা যাবৎ রাস্তা অবরোধ করে বিক্ষোভ হয়। পরে পুলিশ এসে গাড়ি চলাচল স্বাভাবিক করে। মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে নিহতের পরিবার, এলাকাবাসী ও বিভিন্ন স্কুলের শিক্ষার্থীসহ হাজারো মানুষ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য- গত শুক্রবার (৫জুলাই) ঈশ্বরদী থানাধীন মুনসিদপুর গ্রামের মালদ্বীপ প্রবাসী হাসেম আলীর ৩য় শ্রেনীতে পড়–য়া ৯ বছরের শিশু সন্তান জিহাদকে বলাৎকারে ব্যর্থ হয়ে হত্যা করেন আসামী আসিফ। পরে থানায় মামলা দায়ের হলে পুলিশ আসামী আসিফকে আটক করে হাজতে প্রেরণ করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!