বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
সর্বশেষ ::
সকল জল্পনা কল্পনার অবসান, সোহাগ হত্যার ঘটনায় মামলা দায়ের নেপথ্য কারণ জমিজমা সংক্রান্ত বিরোধ বিশ্ব বাজারে বাড়লো তেলের দাম ইসলাম ধর্ম ত্যাগ ও হিন্দু মেয়েকে বিয়ে করায় ঈশ্বরদীতে পুত্রকে ত্যাজ্য করলেন পিতা ঈশ্বরদীতে ছাত্রদল নেতাকে গুলি ও কুপিয়ে নৃশংসভাবে হত্যা কৈকুন্ডা দরবার শরীফে তিনদিন ব্যাপী বাৎসরিক ওরশ মোবারক অনুষ্ঠিত মক্ষিরাণী নিয়ে আয়েশে রাত কাটানোর জন্য পুলিশি সহযোগিতা চাইতে গিয়ে ঈশ্বরদীতে গ্রেফতার হলো ভুয়া জজ ঈশ্বরদী প্রেসক্লাব সমৃদ্ধ প্রেসক্লাব ——-মহামান্য রাষ্ট্রপতি মো.সাহাবুদ্দীন  ঈশ্বরদীতে সম্মতি ছাড়াই মামলার সাক্ষী করায় তীব্র নিন্দা জ্ঞাপন ও প্রত্যাহার দাবী করলেন ভুক্তভোগি ৩জন ঈশ্বরদীতে জংশন ডিডিপি গুরুআশ্রমের কবি কন্ঠে কবিতা পাঠ, সুরের মেলা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত মহামান্য রাষ্ট্রপতিকে পাবনায় গার্ড অব অনার প্রদান

ঈশ্বরদীতে শিশুর বিবস্ত্র লাশ উদ্ধার

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : শনিবার, ৬ জুলাই, ২০২৪

ঈশ্বরদীতে শিশুর বিবস্ত্র লাশ উদ্ধার
ঈশ্বরদী(পাবনা) উপজেলা সংবাদদাতা।। আজ ৬ জুলাই’২৪ সকালে ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের মুন্সিদপুর তেতুলতলা পরিত্যাক্ত গুদামের জংগল থেকে জিহাদ (৯) নামে এক শিশুর বিবস্ত্র লাশ উদ্ধার করেছে ঈশ্বরদী থানা পুলিশ। সে ঐ এলাকার আবুল হাসেম এর ছেলে এবং দাশুড়িয়া কিন্ডারগার্টেন স্কুলের তৃতীয় শ্রেনীর ছাত্র।
পরিবার, এলাকাবাসী ও থানা সূত্রে জানাগেছে, গতকাল ৫ জুলাই বিকেলে জিহাদ পরিত্যাক্ত গুদাম এলাকায় খেলতে গিয়ে নিখোঁজ হয়। সারারাত খোজাখুজি করেও তার কোন সন্ধান পাওয়া যায় না। রাত সাড়ে ১২ টার দিকে গুদামের ভেতরে জিহাদের হাফ প্যান্ট ও স্যান্ডেল পাওয়া যায়। আজ ভোর সাড়ে ৫ টার দিকে খোজাখুজির এক পর্যায়ে গুদামের জংগলের মধ্যে বিবস্ত্র অবস্থায় পাটিতে জড়ানো জিহাদের লাশ পাওয়া যায়।
বিষয়টি ঈশ্বরদী থানা পুলিশকে জানালে তারা ঘটনাস্থলে গিয়ে সুরতহাল রিপোর্ট করে ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে প্রেরণ করে।
জিহাদের ডান চোখ, কপাল এবং গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
কি কারণে শিশু জিহাদকে নির্মমভাবে হত্যা করা হয়েছে তার সঠিক কারণ জানা না গেলেও প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে যে, সংঘবদ্ধ দুর্বৃত্তরা বলাৎকারের উদ্দেশ্যে শিশু জিহাদকে জংগলের ভেতরে নিয়ে যায় এবং এক পর্যায়ে হত্যা করে।
এসংবাদ লেখা পর্যন্ত থানায় মামলা দায়ের করা হয়নি তবে আইনি প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

প্রেরকঃ এস এম রাজা, ঈশ্বরদী, পাবনা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!