বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
সর্বশেষ ::
ঈশ্বরদীতে ৬ মাদকসেবী ও ব্যবসায়ী গ্রেফতার, ৫শ গ্রাম গাঁজা উদ্ধার – কুষ্টিয়ায় অধ্যাপক ছুরিকাঘাতে নিহতঃ খুনির আত্মহত্যার চেষ্টা কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছুরিকাঘাতে অধ্যাপক নিহত ঈশ্বরদীতে ১০ ব্যাবসায়ীর ৩৬ হাজার টাকা জরিমানা ঈশ্বরদীতে ২ মাদকসেবীসহ ১০ আসামি গ্রেফতার ঈশ্বরদীতে অপ্রত্যাশিত ঘটনা, এক মাদকসেবীর মাদকসেবন না করার জন্য মাইকে প্রচার নির্বাচনে কারচুপির অভিযোগ বিএনপি প্রার্থী হাবিবের, আদালতের প্রতি শ্রদ্ধাশীল নির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মন্ডল সিরাজগঞ্জে সংঘর্ষে ২ জন নিহত, আহত-১০ ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যৌথ অভিযান, পাঁচ নারীসহ ৯ দালালের কারাদণ্ড সন্তানের পিস্তলের গুলিতে এসআই আহত

ঈশ্বরদীতে রিভলবার, গুলি ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪

ঈশ্বরদীতে রিভলবার, গুলি ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ঈশ্বরদী(পাবনা)উপজেলা সংবাদদাতা।।

ঈশ্বরদীতে পুলিশের সহযোগিতায় বিদেশি রিভলবার, গুলি ও গাঁজাসহ সাহাবুল হোসেন (৪৪) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি অভিযানিক টিম । আজ মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়নের বাঘইল কলপাড়ার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সাহাবুল ওই এলাকার আমির হোসেন এর ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর থানা ও এলাকাবাসী সূত্রে জানাগেছে, ঈশ্বরদী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলামের সহযোগিতায় মাদকদ্রব‍্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পাবনা জেলা ‘খ’ সার্কেল এর একটি অভিযানিক টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনাকালে গ্রেফতারকৃত সাহাবুলের শয়ন কক্ষের বালিশের নিচ থেকে ২০ গ্রাম গাঁজা ও তোশকের নিচ থেকে একটি লোহার তৈরী বিদেশী আট চেম্বার বিশিষ্ট সচল রিভলভার (কাঠের বাটযুক্ত দৈর্ঘ ৯ ইঞ্চি ফায়ারিং পিন ও ট্রেগার সংযুক্ত) এবং ৩টি গুলি উদ্ধার করে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন এর নেতৃত্বে বিভাগীয় স্টাফদের সমন্বয়ে গঠিত টিম এই অভিযান পরিচালনা করেন। এসময় টিমের সাথে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদত হোসেন খান।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এবং অস্ত্র আইনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পাবনা খ সার্কেল ঈশ্বরদী এর উপ-পরিদর্শক মুস্তাফিজুর রহমান বাদী হয়ে ঈশ্বরদী থানায় মাদক আইনে একটি ও অস্ত্র আইনে একটিসহ দুইটি মামলা দায়ের করেছেন জানা গেছে।
প্রেরকঃ এস এম রাজা, ঈশ্বরদী, পাবনা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!