রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ ::
পাবনায় এবিএস ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠিত ভেড়ামারায় ব্যাবসায়ীকে কুপিয়ে জখম, ১ লাখ ৩০ হাজার টাকা ছিনতাই লালপুরে পিতার বিরুদ্ধে ১২ বছরের কন্যাকে ধর্ষণের অভিযোগ ঈশ্বরদীতে বিএনপির কেন্দ্রীয় নেতা, সাবেক মেয়র মকলেছুর রহমান বাবলুর মৃত্যুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত পাবনায় ডিবির অভিযানে নগদ টাকা ও সরঞ্জামসহ ৭ জুয়ারু গ্রেফতার চাটমোহরে ভ্যান চালককে গলা কেটে হত্যা ঈশ্বরদীতে ট্রেনের ছাদে উদ্ধারকৃত শিশুর মৃতদেহ স্বজনরা নিয়ে গেছে বগুড়ায় চুয়াডাঙ্গা সদর থানায়  চৌকিদারি প্যারেড গ্রহণ করলেন পুলিশ  সুপার রুহুল কবির খান  ঈশ্বরদী থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৬ জন গ্রেফতার ঈশ্বরদীতে র‍্যাবের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও বিভিন্ন পণ্যসহ ৪জন গ্রেফতার

ঈশ্বরদীতে ভোক্তা অধিকার এর অভিযান, ৭ হাজার টাকা জরিমানা আদায়

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩
স্টাফ রিপোর্টার।।

 ঈশ্বরদীতে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের অভিযানে  বাসি পঁচা মিস্টি বিক্রয় করার অপরাধে পাল সুইটকে ৫ হাজার টাকা এবং সুজন স্টোরকে কালার চিপস বিক্রয় করার অপরাধে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

৩০ নভেম্বর (বৃহঃপতিবার) দুপুরে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদুল হাসান রনির নেতৃত্বে ঈশ্বরদী বাজারের এক নম্বর গেট সংলগ্ন পাল সুইট এবং সুজন স্টোরে এ অভিযান পরিচালনা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদুল হাসান রনি জানান,পাল সুইটসে অভিযান চালিয়ে ছত্রাক পড়া মিষ্টি জব্দ করা হয়। দোকানের মিষ্টি ও মিষ্টিজাত পণ্যের মোড়কে উৎপাদন এবং মেয়াদোত্তীর্ণের তারিখ লেখা ছিল না।

আইন-কানুন না মানার অপরাধে উল্লেখিত ২টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর বিভিন্ন ধারায় প্রশাসনিক ব্যবস্থায় ৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!