সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০১ অপরাহ্ন
সর্বশেষ ::
বর্ণাঢ্য আয়োজনে অক্সফোর্ড একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফতে মোহাম্মাদপুরে বিরাট ইসলামি জালসা অনুষ্ঠিত মরহুম আব্দুল হালিম মন্ডল-এর স্মরণে ঈশ্বরদীতে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ প্রেসক্লাবের কমিটি ঘোষণা, হাফিজ সভাপতি হাবিব সাধারণ সম্পাদক পাবনা-৪ আসনের বিএনপি প্রার্থী হাবিবুর রহমান হাবিবের ইশতেহার ঘোষণা, নির্বাচিত হলে সর্বাগ্রে ঈশ্বরদীকে জেলা ঘোষণা করার দৃঢ় প্রত্যয় ব্যাক্ত জামায়াতে ইসলামী প্রতিহিংসা, প্রতিশোধের রাজনীতি করে না——অধ্যাপক আবু তালেব মন্ডল চলন্ত বাসে কলেজ ছাত্রীকে রাতভর ধর্ষন, গ্রেফতার-৩ রাজশাহী বিভাগে সেরা পাবনা জেলা পুলিশ ঈশ্বরদীতে মাদক কারবার চক্রের মূল হোতাসহ ডিলার গ্রেফতার, ২’শ পিচ ইয়াবা উদ্ধার বার্তা একটাই-জনগনের ভোটাধিকার নিশ্চিত করা –জেলা প্রশাসক

ঈশ্বরদীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : বুধবার, ১৭ মে, ২০২৩

ঈশ্বরদীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

ঈশ্বরদী (পাবনা) থেকে স্টাফ রিপোর্টার।। পাবনার ঈশ্বরদীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা, আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪৩তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে।

ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো এ কর্মসূচি পালন করে।

এ দিবস উপলক্ষে আজ বুধবার সন্ধ্যায় উপজেলা সদরের স্টেশন রোড আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারে শহীদ সদস্যদের রুহের মাগফিরাত এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করা হয়।

ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নায়েব আলী বিশ্বাসের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন পাবনা-৪ আসনের সংসদ বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস এমপি। এ সময় তিনি বলেন, সেদিন (বঙ্গবন্ধু হত্যার পর) শেখ হাসিনা দেশে ফিরে এসেছিলেন বলেই আমরা গণতন্ত্র ফিরে পেয়েছি, মানুষের অধিকার ফিরে পেয়েছি।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধুকন্যা যেদিন ফিরে এসেছিলেন সেদিন প্রকৃতিও অঝোর ধারায় কেঁদেছিল। সেদিন এয়ারপোর্টে লাখ লাখ জনতার মুখে স্লোগান ছিল-ঝড় বৃষ্টি আঁধার রাতে, শেখ হাসিনা আমরা আছি তোমার সাথে।

তিনি আরও বলেন, সেদিন শত বাধাও শেখ হাসিনাকে থামাতে পারেনি। তিনি ঠিকই গণতন্ত্রকে উদ্ধার করতে ফিরে এসেছিলেন। তিনি ফিরে এসেছিলেন বলেই আমরা গণতন্ত্র ফিরে পেয়েছি, মানুষের অধিকার ফিরে পেয়েছি।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রশিদুল্লাহ, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা চান্না মন্ডল, বীর মুক্তিযোদ্ধা আমিনুর রহমান দাদু ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান প্রমুখ।

আলোচনা সভা সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিন্টু।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!