শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
সর্বশেষ ::
পিবিআই’র পুলিশ সুপার জনাব রুহুল কবির খান চুয়াডাঙ্গার পুলিশ সুপার ঈশ্বরদী প্রেসক্লাবের কমিটি বিলুপ্ত, আহবায়ক কমিটি গঠিত।। বিভিন্ন মহলের অভিনন্দন  বদলী হলেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার বেগম খালেদা জিয়াসহ ২০ জন পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ঈশ্বরদীতে ৬ মাদকসেবী ও ব্যবসায়ী গ্রেফতার, ৫শ গ্রাম গাঁজা উদ্ধার – কুষ্টিয়ায় অধ্যাপক ছুরিকাঘাতে নিহতঃ খুনির আত্মহত্যার চেষ্টা কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছুরিকাঘাতে অধ্যাপক নিহত ঈশ্বরদীতে ১০ ব্যাবসায়ীর ৩৬ হাজার টাকা জরিমানা ঈশ্বরদীতে ২ মাদকসেবীসহ ১০ আসামি গ্রেফতার ঈশ্বরদীতে অপ্রত্যাশিত ঘটনা, এক মাদকসেবীর মাদকসেবন না করার জন্য মাইকে প্রচার

ঈশ্বরদীতে কম্বল বিতরন কালে নিবিড় মমতায় বনফুল শিশুকে কোলে তুলে নিলেন ইউএনও, হতবাক হলেন সবাই

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫

ঈশ্বরদীতে কম্বল বিতরন কালে নিবিড় মমতায় বনফুল শিশুকে কোলে তুলে নিলেন ইউএনও, হতবাক হলেন সবাই

এম এন সরদার ।।

পাবনার ঈশ্বরদীতে ‘বনোফুল’ স্কুলে কম্বল বিতরন কালে নিবিড় মমতায় বনফুল শিশুকে কোলে তুলে নিলেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার সুবীর কুমার দাশ । এদৃশ্য দেখে উপস্হিত সবাই অবাক বিশ্ময়ে হতবাক হলেন।অবহেলিত শিশুদের প্রতি এমন মানবিক আচরণ প্রশাসনিক কর্মকর্তাদের কাছে খুব কমই দৃষ্টি গোচর হয়। বৃহস্প্রতিবার (০২ জানুয়ারী’২৫) সকালে ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের নওদাপাড়া গুচ্ছগ্রামে অবহেলিত শিশুদের শিক্ষিত করে গড়ে তুলবার প্রত্যয়ে প্রতিষ্ঠিত বিদ্যাপিঠ বুনোফুল স্কুল কক্ষে শিশু শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরন করতে গিয়ে নিবিড় মমতায় একটি শিশুকে কোলে তুলে নিয়ে সবাইকে হতবাক করে দেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুবীর কুমার দাশ।তিনি উপস্থিত সকল শিশু শিক্ষার্থীর হাতে কম্বল তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সেহাব উদ্দিন সহ অন্যান্য কর্মকর্তা বৃন্দ ।

কম্বল বিতরণ কালে আরো উপস্থিত ছিলেন, বুনোফুল স্কুলের সভাপতি মো. মাসুদ রানা মাসুম,সাধারণ সম্পাদক মো. ওয়ালিউর রহমান ওলি, সহ-সভাপতি মো. তুহিন হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মেরিদুল ইসলাম,কোষাধ্যক্ষ মো. সাদ্দাম হোসেন, সদস্য সোহেল রানা, জান্নাতুল ফেরদৌস জুঁই, মো. আশিকুজ্জামান আশিক, বাংলাদেশ প্রেসক্লাবের সহ-সাধারন সম্পাদক মো. হাবিবুর রহমান হাবিব ও নাগরিক টেলিভিশনের পাবনা জেলা প্রতিনিধি ইয়াছিন আলী শেখসহ আমন্ত্রিত সুধীজন।

উপজেলা নির্বাহী অফিসার সুবীর কুমার দাশ কম্বল বিতরণ কালে বলেন,ঈশ্বরদীতে শীতের প্রকোপ সবসময়ই বেশী। এখানকার ছিন্নমূল ও অভাবি মানুষ শীতের কারণে ভীষণ কষ্ট পায়। তাই প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত শীতবস্ত্র বিভিন্ন প্রতিষ্ঠান,ছিন্নমূল ও অসহায়দের মাঝে বিতরণ করছি। পর্যায়ক্রমে প্রাপ্ত সব কম্বল বিতরন করা হবে। তিনি বনফুল স্কুলের শিক্ষার্থীদের সকল প্রকার সহযোগিতার আশ্বাস প্রদান করেন ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!