মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ ::
জীবন নগর থানা পরিদর্শন করলেন এসপি রুহুল কবির খান আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে জেলা পুলিশ বদ্ধপরিকর –পুলিশ সুপার রুহুল কবির খান কুষ্টিয়ার দৌলতপুরে দরবার ও মাজারে হামলা, অগ্নি সংযোগ, পীরকে হত্যা, আহত-৩ কারাগারে বিএনপি নেতার মৃত্যু, মামলা দায়ের সকল জল্পনা কল্পনার অবসান, সোহাগ হত্যার ঘটনায় মামলা দায়ের নেপথ্য কারণ জমিজমা সংক্রান্ত বিরোধ বিশ্ব বাজারে বাড়লো তেলের দাম ইসলাম ধর্ম ত্যাগ ও হিন্দু মেয়েকে বিয়ে করায় ঈশ্বরদীতে পুত্রকে ত্যাজ্য করলেন পিতা ঈশ্বরদীতে ছাত্রদল নেতাকে গুলি ও কুপিয়ে নৃশংসভাবে হত্যা কৈকুন্ডা দরবার শরীফে তিনদিন ব্যাপী বাৎসরিক ওরশ মোবারক অনুষ্ঠিত মক্ষিরাণী নিয়ে আয়েশে রাত কাটানোর জন্য পুলিশি সহযোগিতা চাইতে গিয়ে ঈশ্বরদীতে গ্রেফতার হলো ভুয়া জজ

আড়ানী পৌর মেয়র মুক্তার পাকশীতে গ্রেফতার

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : শুক্রবার, ৯ জুলাই, ২০২১

 

 

 

রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভার মেয়র মুক্তার আলীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৯জুলাই) ভোর ৫টার সময় পাবনা জেলার ইশ্বরদীর পাকশী এলাকা থেকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন রাজশাহী জেলা পুলিশ।
রাজশাহী জেলা পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজশাহী জেলা পুলিশের গোয়েন্দা শাখার একটি দল এএসপি (ডিএসবি) রুবেল আহমেদ এবং ডিবি ইন্সপেক্টর আতিকের নেতৃত্বে পাবনা জেলার ঈশ্বরদী থানার পাকশীতে অভিযান চালিয়ে তার স্ত্রীর বোন জামাই এর বাড়ি থেকে তাকে গ্রেফতার করে। এ সময় রজন তার স্ত্রীর ছোট ভাই সহযোগিকেও গ্রেফতার করা হয়। এর পর তাকে নিয়ে অভিযান চালানো হয় উপজেলার আড়ানী মেয়রের নিজ বাড়িতে। এ সময় বাড়িতে তল্লাশী চালিয়ে তার দেখানো মতে চার বোতল ফেন্সিডিল, ১০০ গ্রাম গাঁজা, নগদ ১লক্ষ ৩২ হাজার টাকা এবং দেশীয় ধারালো চাকু উদ্ধার করা হয়েছে।
উল্লেখ্য, গত (৭ জুলাই) তার বাড়িতে অভিযান চালিয়ে ৪টি অস্ত্র ও ৪৩ রাউন্ড গুলিসহ মাদকদ্রব্য এবং ৯৪লক্ষ ৯৮হাজার টাকা উদ্ধার করেছিল রাজশাহী জেলা পুলিশ। সে সময় মেয়রের স্ত্রী ও দুই ভাতিজাকে গ্রেফতার করে পুলিশ। তখন থেকেই মেয়র মুক্তার আলী পলাতক ছিল।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!