শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ ::
আরএনপিপিকে কমিশনিং লাইসেন্স দিয়েছে বায়েরা ঈশ্বরদীতে ছাত্রশিবির-ছাত্রদল সংঘর্ষ: গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণে আহত-৭  ঈশ্বরদীতে সিএনজি ব্যবসায়ীর বিরুদ্ধে ৭ লক্ষ টাকা আত্মসাৎ-এর অভিযোগ  ঈশ্বরদীতে সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে ইনচার্জসহ ৫ পুলিশ আহত, একজনের অবস্থা আশংকাজনক নওগাঁয় একই পরিবারের ৪ জনকে জবাই করে হত্যা ইউটিউব কেড়ে নিলো ব্যাবসায়ীর প্রাণ ঈশ্বরদী প্রেসক্লাবের বিরুদ্ধে আবারও গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছে অবৈধ দখলদারী কুচক্রীরা —–অভিযোগ প্রেসক্লাবের জীবন নগর থানা পরিদর্শন করলেন এসপি রুহুল কবির খান আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে জেলা পুলিশ বদ্ধপরিকর –পুলিশ সুপার রুহুল কবির খান কুষ্টিয়ার দৌলতপুরে দরবার ও মাজারে হামলা, অগ্নি সংযোগ, পীরকে হত্যা, আহত-৩

আবারও দেশ জুড়ে আসছে হাড় কাঁপানো শীত ও ঘন কুয়াশা

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫

আবারও দেশ জুড়ে আসছে হাড় কাঁপানো শীত ও ঘন কুয়াশা
জংশন রিপোর্ট।। দেশজুড়ে আবারও হাড়কাঁপানো শীত আসছে। সেই সঙ্গে ঘন কুয়াশার চাদরও উড়ে আসতে শুরু করেছে। বুধবার সারা দেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। এর মধ্য দিয়ে কয়েক দিন বিরতির পর দেশের উত্তরাঞ্চলসহ বিভিন্ন স্থানে শুরু হতে পারে শৈত্যপ্রবাহ। এরই মধ্যে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় শৈত্যপ্রবাহের তাপমাত্রা নেমে এসেছে। আগামী এক সপ্তাহ দেশজুড়ে শীত বাড়তে পারে ও শৈত্যপ্রবাহ চলতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে।

এদিকে গত কয়েক দিন রাজধানীর তাপমাত্রা প্রতিদিন ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বেড়েছে। ফলে দিনে শীতের অনুভূতি কমেছে। আগামী পাঁচ–ছয় দিন তাপমাত্রা আবারও ধারাবাহিকভাবে কমতে থাকতে পারে। দেশের অর্ধেকের বেশি এলাকার সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে আসতে পারে। কুয়াশা বেশি থাকায় দিনের বেলায় সূর্যের দেখা না–ও পাওয়া যেতে পারে। ফলে শীতের অনুভূতিও বাড়তে পারে। আসন্ন শৈত্যপ্রবাহটি হতে পারে চলতি মৌসুমের দীর্ঘস্থায়ী শৈত্যপ্রবাহ।

এ বিষয়ে জানতে চাইলে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ওমর ফারুক আজ বলেন, শীতের হিমেল বাতাসের প্রবাহটি শক্তিশালী হয়ে উঠেছে। সেই সঙ্গে কুয়াশার পরিমাণ দ্রুত বাড়ছে। ফলে কুয়াশা ও শীত দুটিই আগামী কয়েক দিনে দ্রুত বাড়তে পারে। ১৪ জানুয়ারি পর্যন্ত এই শীত থাকতে পারে।

আবহাওয়াবিদেরা বলছেন, পশ্চিমা লঘুচাপের নিম্নমুখী অংশ উত্তর-পশ্চিম ভারতের হিমালয় পর্বতের কাশ্মীর এলাকা থেকে ঠান্ডা বাতাস বয়ে নিয়ে আসছে। এই হিমেল বাতাসের প্রবাহ ভারতের মধ্য ও উত্তর-পূর্বের রাজ্যগুলো পেরিয়ে পূর্ব দিকে আসছে। আগামীকাল সকাল থেকে তা বাংলাদেশের ওপর দিয়ে প্রবাহিত হওয়া শুরু হতে পারে। ফলে আগামীকাল সকাল থেকে আবারও দেশের ওপর দিয়ে কুয়াশাযুক্ত ঠান্ডা বাতাস প্রবাহিত হওয়া শুরু করবে।

 

দেশের যেসব এলাকায় আসন্ন শৈত্যপ্রবাহের সবচেয়ে বেশি প্রভাব পড়বে, সে বিষয়ে আবহাওয়াবিদেরা বলছেন, শৈত্যপ্রবাহটি রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের জেলাগুলোর ওপর দিয়ে অতিক্রম করতে পারে। ফলে উত্তরাঞ্চল ছাড়াও যশোর ও চুয়াডাঙ্গা থেকে শুরু করে কুষ্টিয়া পর্যন্ত শীতের দাপট বেশি থাকতে পারে। সেই সঙ্গে সিলেট বিভাগেও শীতের তীব্রতা বেশি থাকতে পারে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!