শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
সর্বশেষ ::
ঈশ্বরদীতে ছাত্রীকে শাসন করায় ৩ শিক্ষিকাকে পিটিয়ে জখম করলো অভিভাবক গং ঈশ্বরদীতে ছাত্রীকে শাসন করায় ৩ শিক্ষিকাকে পিটিয়ে জখম করলো অভিভাবক গং ওয়ালটন প্লাজার উদ্যোগে ঈশ্বরদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত  ধুমকেতু এক্সপ্রেস ট্রেনে ডিবির অভিযান, ১০০ গ্রাম হেরোইন সহ স্বামী-স্ত্রী গ্রেফতার খালেক হত্যা চেষ্টা মামলার অন্যতম আসামী টেম্পু আলম গ্রেফতার, অস্ত্র উদ্ধার চিহ্নিত সন্ত্রাসী একাধিক মামলার আসামি চশমা সাঈদকে গলা কেটে হত্যা আশাদুর রহমান এর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে স্বীকৃতি ও সম্মাননা লাভ পাবনার ভাঙ্গুড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে কৃষককে মারধরের অভিযোগ, ৪ ঘণ্টা পর মৃত্যু ছাগলের জন্য প্রাণ হারালো পিতা-পুত্রসহ ৪ জন চুয়াডাঙ্গা জেলা পুলিশের ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

আজ উদ্বোধন হচ্ছে কোভিড ডেডিকেটেড হাসপাতাল

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : শনিবার, ১৭ এপ্রিল, ২০২১

ঢাকা অফিস।।

 

 

আজ রোববার রাজধানীর মহাখালী ঢাকা নর্থ সিটি কর্পোরেশন মার্কেট কোভিড ডেডিকেটেড হাসপাতালের শুভ উদ্বোধন করবেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। দেশের এই প্রথম বিশেষায়িত কোভিড১৯ হাসপাতালে প্রাথমিকভাবে ২০টি আইসিইউ ও ১৫০টি সাধারণ শয্যা নিয়ে যাত্রা শুরু করলেও এটি হবে হাজার শয্যার পূর্ণাঙ্গ হাসপাতাল। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন বলেন, শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে।

তিনি বলেন, আট’শ সাধারণ শয্যার সঙ্গে ২০০ এসডিও আর আইসিইউ বেড রয়েছে এখানে। মে মাসের মধ্যেই পূর্নাঙ্গ চালুর পরিকল্পনার কথাও জানিয়েছেন নাসির উদ্দিন। তিনি বলেন, হাসপাতালে ২১২টার মতো আইসিইউ সাপোর্ট থাকছে। হাইফ্লো নেজাল ক্যানোলা, সেন্ট্রাল অক্সিজেন সিসটেম। আপাতত এটি করোনা হাসপাতাল হিসেবেই চালু থাকবে। পরে প্রয়োজনে জেনারেল হাসপাতালে রূপান্তর করা হবে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এর পি.আর.ও এসব বিষয় নিশ্চিত করেছেন। তিনি জানান, তৈরি হচ্ছে সেন্ট্রাল অক্সিজেন লাইন। এরই মধ্যে দশটি এসডিও আর দশটি আইসিইউ শয্যা পুরোপরি প্রস্তুত করা হয়েছে। এরই মধ্যে এসে গেছে ২০০ আইসিউই বেড। অপেক্ষা আনুষ্ঠানিক শুরুর। এদিকে মেয়র আতিকুল ইসলাম জানান, কেবল আইসেলেশন সেন্টার নয়, এটিকে পূর্ণাঙ্গ হাসপাতাল হিসেবে গড়ে তোলা হয়েছে। তিনি আরও বলেন, সিটি কর্পোরেশনের জায়গা ছিল দোকানের জন্য এটা রূপান্তরিত করতে হচ্ছে হাসপাতালের জন্য। এখানে নকশার পরিবর্তনে কাজ করতে হচ্ছে আমাদের।

 

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!