রবিবার, ১২ জুলাই ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
সর্বশেষ ::
পাবনায় এবিএস ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠিত ভেড়ামারায় ব্যাবসায়ীকে কুপিয়ে জখম, ১ লাখ ৩০ হাজার টাকা ছিনতাই লালপুরে পিতার বিরুদ্ধে ১২ বছরের কন্যাকে ধর্ষণের অভিযোগ ঈশ্বরদীতে বিএনপির কেন্দ্রীয় নেতা, সাবেক মেয়র মকলেছুর রহমান বাবলুর মৃত্যুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত পাবনায় ডিবির অভিযানে নগদ টাকা ও সরঞ্জামসহ ৭ জুয়ারু গ্রেফতার চাটমোহরে ভ্যান চালককে গলা কেটে হত্যা ঈশ্বরদীতে ট্রেনের ছাদে উদ্ধারকৃত শিশুর মৃতদেহ স্বজনরা নিয়ে গেছে বগুড়ায় চুয়াডাঙ্গা সদর থানায়  চৌকিদারি প্যারেড গ্রহণ করলেন পুলিশ  সুপার রুহুল কবির খান  ঈশ্বরদী থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৬ জন গ্রেফতার ঈশ্বরদীতে র‍্যাবের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও বিভিন্ন পণ্যসহ ৪জন গ্রেফতার

বর্ণাঢ্য আয়োজনে আনন্দঘন পরিবেশে ঈশ্বরদী বেসরকারি প্রাথমিক বিদ্যালয় এসোসিয়েশন’র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫

বর্ণাঢ্য আয়োজনে আনন্দঘন পরিবেশে ঈশ্বরদী বেসরকারি প্রাথমিক বিদ্যালয় এসোসিয়েশন’র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
——–
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। বর্ণাঢ্য আয়োজনে আনন্দঘন পরিবেশে ঈশ্বরদী বেসরকারি প্রাথমিক বিদ্যালয় এসোসিয়েশন’র ২০২৫ সালের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (১৯ ডিসেম্বর’২৫) সকাল ১০টা থেকে দুপুর ১২টা এবং দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ঈশ্বরদী মহিলা কলেজ কেন্দ্রে দুই পর্বে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এসোসিয়েশনের আওতাধীন ঈশ্বরদী উপজেলার মোট ৩২টি স্কুলের প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ৬শ ১৫ জন পরীক্ষার্থী এই বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণ করে।
পরীক্ষা বাস্তবায়ন কমিটির আমন্ত্রণে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন ঈশ্বরদী মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ হামিদুর রহমান, ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি, সাপ্তাহিক জংশন সম্পাদক, ডিডিপির চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক কবি কলামিস্ট গীতিকার সুরকার সমাজ সেবক সংগঠক ও শিল্পী সূফী সাধক গুরুজী এস এম রাজা, ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি তৌহিদ আক্তার পান্না, সম্মিলিত নাগরিক জোট ঈশ্বরদী’র আহবায়ক মাহবুবুর রহমান পলাশ, সদস্য সচিব আশিকুর রহমান লুলু, সবুজ কুঁড়ি কিন্ডারগার্টেনের অধ্যক্ষ কবীর আলী হিরু।
পরীক্ষা কমিটির আহবায়ক রিয়াজুল করিম, সদস্য সচিব আবুল কালাম আজাদ সাঈদ, যুগ্ম আহবায়ক মুছাম্মির হোসেন,আতাউল হক নান্নু, আফসার আলী, শেখ মহাসিন, ফিরোজুল হক, আবু সামা, জামিলা জাহান, আশিকুর রহমান আশিক ও সদস্যবৃন্দ আমন্ত্রিত অতিথি পরিদর্শকদের স্বাগত জানান।
পরীক্ষা চলাকালে আমন্ত্রণিত সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব ঈশ্বরদী শাখার সভাপতি হাফিজুর রহমান হাফিজ, রেজাউল করিম ফেরদৌস, আশরাফুল ইসলাম সবুজ, এস এম শিশির মাহমুদ, তুহিন হোসেন, হাবিবুর রহমান হাবিব, মাহবুব মিথুন, রঞ্জন কুমার প্রমুখ।
পরীক্ষা চলাকালে সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করে। পরীক্ষার্থীর অভিভাবকদের অত্যন্ত আগ্রহভরে কেন্দ্রের বাইরে অপেক্ষা করতে দেখা যায়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!