বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ ::
সকল জল্পনা কল্পনার অবসান, সোহাগ হত্যার ঘটনায় মামলা দায়ের নেপথ্য কারণ জমিজমা সংক্রান্ত বিরোধ বিশ্ব বাজারে বাড়লো তেলের দাম ইসলাম ধর্ম ত্যাগ ও হিন্দু মেয়েকে বিয়ে করায় ঈশ্বরদীতে পুত্রকে ত্যাজ্য করলেন পিতা ঈশ্বরদীতে ছাত্রদল নেতাকে গুলি ও কুপিয়ে নৃশংসভাবে হত্যা কৈকুন্ডা দরবার শরীফে তিনদিন ব্যাপী বাৎসরিক ওরশ মোবারক অনুষ্ঠিত মক্ষিরাণী নিয়ে আয়েশে রাত কাটানোর জন্য পুলিশি সহযোগিতা চাইতে গিয়ে ঈশ্বরদীতে গ্রেফতার হলো ভুয়া জজ ঈশ্বরদী প্রেসক্লাব সমৃদ্ধ প্রেসক্লাব ——-মহামান্য রাষ্ট্রপতি মো.সাহাবুদ্দীন  ঈশ্বরদীতে সম্মতি ছাড়াই মামলার সাক্ষী করায় তীব্র নিন্দা জ্ঞাপন ও প্রত্যাহার দাবী করলেন ভুক্তভোগি ৩জন ঈশ্বরদীতে জংশন ডিডিপি গুরুআশ্রমের কবি কন্ঠে কবিতা পাঠ, সুরের মেলা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত মহামান্য রাষ্ট্রপতিকে পাবনায় গার্ড অব অনার প্রদান

ঈশ্বরদীর আলোচিত গৃহবধূ আয়েশা হত্যাকাণ্ডের পলাতক আসামি জাব্বারুল র‍্যাবের হাতে গ্রেপ্তার

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫

ঈশ্বরদীর আলোচিত গৃহবধূ আয়েশা হত্যাকাণ্ডের পলাতক আসামি জাব্বারুল র‍্যাবের হাতে গ্রেপ্তার

ঈশ্বরদী(পাবনা) প্রতিনিধি।।ঈশ্বরদীর সলিমপুর ইউনিয়ন খেড়েরদাইড় গ্রামের আলোচিত গৃহবধূ আয়েশা বেগম হত্যাকাণ্ডের অন্যতম এজাহারভূক্ত পলাতক আসামি মো. জাব্বারুল (৩২) কে গ্রেপ্তার করেছে র‍্যাব। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) উপজেলার ভাড়ইমারী থেকে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১২ এর সদস্যরা তাকে গ্রেপ্তার করে।

মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. শরিফুজ্জামান জানান, গ্রেপ্তারের পরদিন শুক্রবার (৫ ডিসেম্বর) দুপুরে আসামি জাব্বারুলকে পাবনা জেলহাজতে প্রেরন করা হয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের ১০ অক্টোবর উপজেলার সলিমপুর ইউনিয়নের খেড়েরদাইড় গ্রামের গৃহবধূ আয়েশা বেগম (৭০) কে পিটিয়ে হত্যা করে জাব্বারুল সহ কয়েক আসামি। হত্যাকাণ্ডের পর গৃহবধূর আয়েশা ছেলে পিন্টু বাদী হয়ে থানায় মামলা দায়েরের পর থেকেই জাব্বারুল পলাতক ছিলেন।
প্রেরকঃ এস এম রাজা, ঈশ্বরদী,পাবনা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!