বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ ::
সকল জল্পনা কল্পনার অবসান, সোহাগ হত্যার ঘটনায় মামলা দায়ের নেপথ্য কারণ জমিজমা সংক্রান্ত বিরোধ বিশ্ব বাজারে বাড়লো তেলের দাম ইসলাম ধর্ম ত্যাগ ও হিন্দু মেয়েকে বিয়ে করায় ঈশ্বরদীতে পুত্রকে ত্যাজ্য করলেন পিতা ঈশ্বরদীতে ছাত্রদল নেতাকে গুলি ও কুপিয়ে নৃশংসভাবে হত্যা কৈকুন্ডা দরবার শরীফে তিনদিন ব্যাপী বাৎসরিক ওরশ মোবারক অনুষ্ঠিত মক্ষিরাণী নিয়ে আয়েশে রাত কাটানোর জন্য পুলিশি সহযোগিতা চাইতে গিয়ে ঈশ্বরদীতে গ্রেফতার হলো ভুয়া জজ ঈশ্বরদী প্রেসক্লাব সমৃদ্ধ প্রেসক্লাব ——-মহামান্য রাষ্ট্রপতি মো.সাহাবুদ্দীন  ঈশ্বরদীতে সম্মতি ছাড়াই মামলার সাক্ষী করায় তীব্র নিন্দা জ্ঞাপন ও প্রত্যাহার দাবী করলেন ভুক্তভোগি ৩জন ঈশ্বরদীতে জংশন ডিডিপি গুরুআশ্রমের কবি কন্ঠে কবিতা পাঠ, সুরের মেলা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত মহামান্য রাষ্ট্রপতিকে পাবনায় গার্ড অব অনার প্রদান

ঈশ্বরদীতে নবজাতক ৮ টি কুকুরছানা হত্যা মামলায় ঘাতক নিশি গ্রেফতার।।

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫

ঈশ্বরদীতে নবজাতক ৮ টি কুকুরছানা হত্যা মামলায় ঘাতক নিশি গ্রেফতার

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। গত ৩০ নভেম্বর’২৫ ঈশ্বরদী উপজেলা পরিষদ চত্বরে মা কুকুরের অগোচরে নবজাতক ৮টি কুকুর ছানা বস্তাবন্দি করে পুকুরে ডুবিয়ে হত্যা করার ঘটনায় ঘাতক মোছাঃ নিশি রহমান (৩৮) কে গ্রেফতার করেছে ঈশ্বরদী থানা পুলিশ।

আজ বুধবার (৩ ডিসেম্বর’২৫) রাত দেড়টায় গোপন সংবাদের ভিত্তিতে ঈশ্বরদী পৌর এলাকার রহিমপুর থেকে তাকে গ্রেফতার করা হয়।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ আ স ম আব্দুন নূর জানান, গত ৩০ নভেম্বর’২৫ বিকেলে উপজেলা পরিষদ চত্বরে অবস্থানরত নবজাতক ৮টি কুকুরছানা বস্তাবন্দি করে উপজেলা পরিষদ কম্পাউন্ডের পুকুরে ডুবিয়ে হত্যা করে হাসানুর রহমান’র স্ত্রী নিশি রহমান।

বাচ্চা হারানো কুকুরের আর্তনাদ ও ছোটাছুটিতে পুরো উপজেলা পরিষদ চত্বর ও আবাসিক এলাকা তোলপাড় হয়ে যায়। বিষয়টি লক্ষ্য করে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনিরুজ্জামান মালি জাহাঙ্গীর আলম সহ অন্যান্যদের অনুসন্ধান করতে বলেন। ঘটনার পরের দিন সকালে জাহাঙ্গীর হাসানুর রহমানকে কুকুর ছানা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করলে তিনি কিছু জানেন না বলে জানান। কিন্তু তার সাথে থাকা শিশু সন্তান আনাফ জানায় যে, তার মা নিশি রহমান কুকুর ছানাগুলোকে বস্তাবন্দি করে পুকুরে ফেলে দিয়েছে। আনাফ’র জবানবন্দি অনুযায়ী জাহাঙ্গীর সহ অন্যান্যরা পুকুরে খোঁজাখুঁজি করতে গিয়ে দেখে মৃত অবস্থায় বস্তাবন্দি কুকুর ছানাগুলো পুকুরের পানিতে ভাসছে। তখন পুকুর থেকে মৃত কুকুর ছানাগুলো উদ্ধার করে।
এসময় মা কুকুর মৃত ছানাদের দেখে চিৎকার করে আহাজারি করতে থাকে। এই ঘটনা বিভিন্ন সংবাদ মাধমে প্রচারিত হলে দেশব্যাপী তোলপাড় সৃষ্টি হয়। বিভিন্ন মহল ঘাতক নিশি রহমানের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

বিষয়টি প্রাণিসম্পদ উপদেষ্টার দৃষ্টিগোচর হলে তিনি ঈশ্বরদী উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তাকে এ বিষয়ে মামলা দায়ের করার নির্দেশ প্রদান করেন।

এরই প্রেক্ষিতে গত ২ ডিসেম্বর রাত ১১টার দিকে ঈশ্বরদী থানায় একটি মামলা দায়ের করেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মোছাঃ আকলিমা খাতুন। মামলা দায়ের করার পর আসামি ঘাতক নিশি রহমানকে উল্লেখিত সময়ে গ্রেফতার করতে সক্ষম হয় ঈশ্বরদী থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার।
প্রেরকঃ এস এম রাজা
ঈশ্বরদী, পাবনা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!