বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
সর্বশেষ ::
সকল জল্পনা কল্পনার অবসান, সোহাগ হত্যার ঘটনায় মামলা দায়ের নেপথ্য কারণ জমিজমা সংক্রান্ত বিরোধ বিশ্ব বাজারে বাড়লো তেলের দাম ইসলাম ধর্ম ত্যাগ ও হিন্দু মেয়েকে বিয়ে করায় ঈশ্বরদীতে পুত্রকে ত্যাজ্য করলেন পিতা ঈশ্বরদীতে ছাত্রদল নেতাকে গুলি ও কুপিয়ে নৃশংসভাবে হত্যা কৈকুন্ডা দরবার শরীফে তিনদিন ব্যাপী বাৎসরিক ওরশ মোবারক অনুষ্ঠিত মক্ষিরাণী নিয়ে আয়েশে রাত কাটানোর জন্য পুলিশি সহযোগিতা চাইতে গিয়ে ঈশ্বরদীতে গ্রেফতার হলো ভুয়া জজ ঈশ্বরদী প্রেসক্লাব সমৃদ্ধ প্রেসক্লাব ——-মহামান্য রাষ্ট্রপতি মো.সাহাবুদ্দীন  ঈশ্বরদীতে সম্মতি ছাড়াই মামলার সাক্ষী করায় তীব্র নিন্দা জ্ঞাপন ও প্রত্যাহার দাবী করলেন ভুক্তভোগি ৩জন ঈশ্বরদীতে জংশন ডিডিপি গুরুআশ্রমের কবি কন্ঠে কবিতা পাঠ, সুরের মেলা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত মহামান্য রাষ্ট্রপতিকে পাবনায় গার্ড অব অনার প্রদান

জান্নাতের ভুয়া টিকিটের মেয়াদ শেষ—–হাবিবুর রহমান হাবিব 

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

জান্নাতের ভুয়া টিকিটের মেয়াদ শেষ—–হাবিবুর রহমান হাবিব

স্টাফ রিপোর্টার।।

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব বলেছেন, “গ্রামের অসহায় মানুষকে ভয় দেখিয়ে–লোভ দেখিয়ে যারা জান্নাতের ভুয়া টিকিট বিক্রি করেছিল, সেই টিকিটের মেয়াদ শেষ হয়ে গেছে—বাংলাদেশে সেই টিকিট আর বিক্রি করা যাবে না, জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে।”
শনিবার (২২ নভেম্বর) বিকেলে সাহাপুর শহীদ আবুল কাশেম উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপি আয়োজিত মতবিনিময় সভা ও কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

হাবিবুর রহমান হাবিব আরও বলেন, “যারা নিজের দলের কর্মী ছাড়া সাধারণ মানুষের খোঁজ নেন না, কর্মসংস্থান সৃষ্টি করেন না—তারাই ধর্মকে হাতিয়ার বানিয়ে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখায়। জনগণের ভাগ্য পরিবর্তনের কথা তারা বলে, কিন্তু বাস্তবে তারা জনগণের দুয়ারেই যান না।”

সভায় সভাপতিত্ব করেন সাহাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হামিদুর রহমান হামদু মেম্বার। অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক রমজান আলী।

সমাবেশে আরও বক্তব্য দেন উপজেলা কৃষক দলের আহ্বায়ক পাঞ্জুর রহমান সরদার, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক ছবি মন্ডল, উপজেলা যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রকি, পাবনা জেলা ছাত্রদলের সহ-সভাপতি রফিকুল ইসলাম নয়ন, তৌহিদুল ইসলাম তুহিন, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক চামেলি বেগম, পৌর বিএনপি নেতা মাহবুবুর রহমান দুলাল মন্ডল, ছাত্রদল নেতা হাসিবুর রহমান ইমন ও ইব্রাহিম হোসেন প্রমুখ।

সভায় সাহাপুর বিএনপির বিভিন্ন ইউনিটের নেতা–কর্মীরা উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!