সোমবার, ২৫ মে ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
সর্বশেষ ::
সাহাপুরে লিচু বাগান দখল নিয়ে বিএনপি ও আ’লীগ নেতার মধ্যে অস্ত্রের মহড়া, চরম আতঙ্কে এলাকাবাসী সচ্ছতা যোগ্যতা ও মেধাই বাংলাদেশ পুলিশের নিয়োগের মূল ভিত্তি ইসলামী ব্যাংক ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদে ঈশ্বরদীতে মানববন্ধন ঈশ্বরদীতে ছাগলের সজনে পাতা খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ: নিহত-১ ঈশ্বরদীতে ৪ বছরের শিশুকে শ্লীলতাহানি ও ধর্ষণচেষ্টার অভিযোগে প্রতিবেশী বৃদ্ধ গ্রেপ্তার রামিসা হত্যা মামলার চার্জশিট আজ, শেষ পর্যায়ে তদন্ত ডিএনএ, ময়নাতদন্ত ও ভিসেরা রিপোর্টে যা মিলল আদালতে মাদক দুই আসামির কারাদণ্ড ঈশ্বরদীতে ৪০ ক্যান বিয়ারসহ ১ জন গ্রেফতার  ভাঙ্গুড়ায় জামায়াত নেতাকে কুপিয়ে হত্যার চেষ্টা, থানা ঘিরে এমপির বিক্ষোভ ঈশ্বরদী ইপিজেডে পূর্বঘোষণা ছাড়াই ১১২ শ্রমিক চাকরিচ্যুত

ঈশ্বরদীতে সাধক পলান ফকিরের প্রত্যাগমন দিবস পালিত

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫

ঈশ্বরদীতে সাধক পলান ফকিরের প্রত্যাগমন দিবস পালিত
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। ঈশ্বরদীর ছলিমপুর ইউনিয়নের মানিক নগর গ্রামের সাধক পলান ফকিরের প্রথম প্রত্যাগমন দিবস পালিত হয়েছে।
দিবসটি পালন উপলক্ষ্যে বৃহস্পতিবার (২৩ অক্টোবর’২৫) রাতে সাধক পলান ফকির প্রতিষ্ঠিত লালন একাডেমি স্মরণ, আলোচনা সভা ও ভক্তি সংগীতের আয়োজন করে।
এতে মূখ্য অতিথি আলোচক হিসেবে সাধক পলান ফকিরের জীবনী সম্পর্কে আলোকপাত করেন ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি, সাপ্তাহিক জংশন সম্পাদক, ডিডিপি ও গুরু আশ্রমের চেয়ারম্যান, সিনিয়র সাংবাদিক কবি কলামিস্ট গীতিকার সুরকার সমাজ সেবক সংগঠক ও শিল্পী সূফী সাধক গুরুজী এস এম রাজা।
মানিকনগর লালন একাডেমির সভাপতি আবুল কালাম আজাদ কালু’র সভাপতিত্বে এবং কণ্ঠশিল্পী ও শিক্ষক আতিকুর রহমান বাবলু’র সঞ্চালনায় আলোচনা করেন পাবনা জেলা জর্জকোর্টের আইনজীবী আবুল কালাম আজাদ রেন্টু, ছলিমপুর ইউপি সদস্য স্বপন সরদার, মানিকনগর লালন একাডেমির সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান, সাহাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন আহমেদ সেন্টু সরদার, ঈশ্বরদী কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি লুৎফর রহমান, গীতিকার সুরকার ও শিল্পী আমানুর রহমান আমান প্রমুখ।
পরে ভক্তি ও ভাব সংগীত পরিবেশন করেন শিল্পী গুরুজী এস এম রাজা, এস এম সীমা সরকার, দয়াল ঘোষ, এস এম অন্ত, রাজিব হোসেন প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে উপস্থিত ভক্তসুধিদের মধ্যে তবারক বিতরণ করা হয়। প্রচুর সংখ্যক দর্শক শ্রোতা এই অনুষ্ঠান উপভোগ করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!