শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ ::
সকল জল্পনা কল্পনার অবসান, সোহাগ হত্যার ঘটনায় মামলা দায়ের নেপথ্য কারণ জমিজমা সংক্রান্ত বিরোধ বিশ্ব বাজারে বাড়লো তেলের দাম ইসলাম ধর্ম ত্যাগ ও হিন্দু মেয়েকে বিয়ে করায় ঈশ্বরদীতে পুত্রকে ত্যাজ্য করলেন পিতা ঈশ্বরদীতে ছাত্রদল নেতাকে গুলি ও কুপিয়ে নৃশংসভাবে হত্যা কৈকুন্ডা দরবার শরীফে তিনদিন ব্যাপী বাৎসরিক ওরশ মোবারক অনুষ্ঠিত মক্ষিরাণী নিয়ে আয়েশে রাত কাটানোর জন্য পুলিশি সহযোগিতা চাইতে গিয়ে ঈশ্বরদীতে গ্রেফতার হলো ভুয়া জজ ঈশ্বরদী প্রেসক্লাব সমৃদ্ধ প্রেসক্লাব ——-মহামান্য রাষ্ট্রপতি মো.সাহাবুদ্দীন  ঈশ্বরদীতে সম্মতি ছাড়াই মামলার সাক্ষী করায় তীব্র নিন্দা জ্ঞাপন ও প্রত্যাহার দাবী করলেন ভুক্তভোগি ৩জন ঈশ্বরদীতে জংশন ডিডিপি গুরুআশ্রমের কবি কন্ঠে কবিতা পাঠ, সুরের মেলা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত মহামান্য রাষ্ট্রপতিকে পাবনায় গার্ড অব অনার প্রদান

মামলা না তোলায় সাংবা‌দি‌কের ভাই‌কে ছু‌রিকাঘা‌তে আহত

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫

মামলা না তোলায় সাংবা‌দি‌কের ভাই‌কে ছু‌রিকাঘা‌তে আহত

স্টাফ রিপোর্টার।।

পাবনার ঈশ্বরদীতে সাংবাদিক মো. হুজ্জাতুল্লাহর পরিবারকে টার্গেট করে ভয়াবহ হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে তার ছোট ভাই মো. সোলাইমান (৩১) গুরুতর আহত হয়ে বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় ঈশ্বরদী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

জানা গেছে, সাংবাদিক মো. হুজ্জাতুল্লাহ মোহনা টেলিভিশনের পাবনা প্রতিনিধি হিসেবে কর্মরত। ২০২৪ সালে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের’ সকময় সংবাদ সংগ্রহের কারণে তার ওপর একদল দুর্বৃত্ত ক্ষিপ্ত হয় এবং সেসময় তার ওপর হামলার ঘটনায় তিনি ঈশ্বরদী থানায় মামলা দায়ের করেন। সেই মামলার পর থেকেই একাধিকবার তার ও তার পরিবারের উপর বিভিন্ন ধরনের হুমকি ও নির্যাতনের ঘটনা ঘটছে।

সর্বশেষ গত ৪ আগস্ট দুপুর ১টার দিকে ঈশ্বরদীর দেবীপুরে এক দোকানের সামনে সাংবাদিকের ছোট ভাই সোলাইমানকে প্রথম দফা মারধর করা হয়। পরদিন ৫ আগস্ট রাত ৮টার দিকে বহরপুর মোড়ে দ্বিতীয় দফায় পরিকল্পিতভাবে তাকে কুপিয়ে গুরুতর জখম করে স্থানীয় একদল সন্ত্রাসী। অভিযোগে বলা হয়, ধারালো চাপাতি, চাইনিজ কুড়াল, ছুরি, লোহার রড, জিআই পাইপ ও লাঠিসোঁটা দিয়ে তাকে চারদিক থেকে ঘিরে মারধর করে। মাথায়, কাঁধে, হাতে ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতে সে রক্তাক্ত জখম হয়।

পরে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং সেখান থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।

এদিকে হামলার পরপরই অভিযুক্তরা ভুক্তভোগীর বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে এবং ঘরের ড্রয়ার ভেঙে নগদ ৪৫,৭০০ টাকা, ২ ভরি ওজনের স্বর্ণের মালা, ৪ আনা ওজনের একটি আংটি, ও ৫ আনা ওজনের এক জোড়া দুল লুটে নেয়। ভাঙচুর ও লুটপাটে প্রায় তিন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে পরিবারটি।

এ ঘটনায় ঈশ্বরদী থানায় একটি মামলায় ১২ জ‌নের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১৫-২০ জনকে আসামি করা হয়েছে।

এ বিষয়ে স্থানীয়দের মাঝে চরম উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে। ভুক্তভোগী সাংবাদিক হুজ্জাতুল্লাহ এ হামলার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার দাবি করেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!