শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
সর্বশেষ ::
উৎসবমুখোর নির্বাচনে পাবনা-৪ আসনে এমপি নির্বাচিত হলেন অধ্যাপক আবু তালেব মন্ডল পাবনা-৪ আসনে অধ্যাপক আবু তালেব মন্ডল এমপি নির্বাচিত আগামীকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট, পাবনা-৪ আসনে ত্রিমুখী লড়াই হবার সম্ভবনা ঈশ্বরদীতে বিপুল পরিমান অস্ত্র ও গুলি উদ্ধার, গ্রেফতার -৩ ঈশ্বরদীতে পুলিশ ও আনসারদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে নির্বাচনে দায়িত্ব পালনের আহবান জানালেন পাবনা পুলিশ সুপার আনোয়ার জাহিদ পাবনা-৪ আসনে ধানের শীষের গণজোয়ার সৃষ্টি হয়েছে: শরিফুল ইসলাম তুহিন বর্ণাঢ্য আয়োজনে অক্সফোর্ড একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফতে মোহাম্মাদপুরে বিরাট ইসলামি জালসা অনুষ্ঠিত মরহুম আব্দুল হালিম মন্ডল-এর স্মরণে ঈশ্বরদীতে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ডিবি পুলিশের অভিযান, আগ্নেয় অস্ত্র, ৫৬ রাউন্ড কার্তুজসহ অস্ত্র ব্যাবসায়ী গ্রেফতার

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫

ডিবি পুলিশের অভিযান, আগ্নেয় অস্ত্র, ৫৬ রাউন্ড কার্তুজসহ অস্ত্র ব্যাবসায়ী গ্রেফতার
স্টাফ রিপোর্টার।। ঈশ্বরদী ও পাবনায় অভিযান চালিয়ে ডিবি পুলিশ আগ্নেয় অস্ত্র, ৫৬ রাউন্ড কার্তুজসহ অস্ত্র ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত অস্ত্র ব্যাবসায়ীর নাম আবু বক্কর প্রামানিক (৫৪)। সে পাবনা সদর উপজেলার মালিগাছা ইউনিয়নের গোপালপুর গ্রামের আইজুদ্দিন প্রামানিকের ছেলে।

গোপন সংবাদের ভিত্তিতে গত ৯ জুলাই বিকেল থেকে ঈশ্বরদীর বিভিন্ন জায়গায় ও ১০ জুলাই রাত ৩টা পর্যন্ত পাবনায় অভিযান চালিয়ে গ্রেফতারকৃত আসামীর নিজ বাড়ী থেকে এসব অবৈধ অস্ত্র ও কার্তুজ জব্দ করা হয় ।

পাবনা পুলিশ সুপার মোর্তজা আলী খানের সার্বিক দিকনির্দেশনায়, পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মো. মশিউর রহমান মন্ডলের তত্ত্বাবধানে ডিবির অফিসার ইনচার্জ মো. রাশিদুল ইসলামের নেতৃত্বে এসআই (নিঃ) বেনু, এসআই অসিত কুমার বসাক ও এসআই আব্দুল লতিফের সমন্বয়ে গঠিত একটি বিশেষ টিম ঈশ্বরদীর সরাইকান্দি ও পাবনা সদর উপজেলার গোপালপুরে গ্রেফতারকৃত আসামীর নিজ বাড়িতে অভিযান চালায়।
এসময় সেখান থেকে একটি সচল ওয়ান শুটারগান এবং ৫৬ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয় । গ্রেফতারকৃত আসামী আবু বক্করের বিরুদ্ধে ঈশ্বরদী থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!