শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ ::
সকল জল্পনা কল্পনার অবসান, সোহাগ হত্যার ঘটনায় মামলা দায়ের নেপথ্য কারণ জমিজমা সংক্রান্ত বিরোধ বিশ্ব বাজারে বাড়লো তেলের দাম ইসলাম ধর্ম ত্যাগ ও হিন্দু মেয়েকে বিয়ে করায় ঈশ্বরদীতে পুত্রকে ত্যাজ্য করলেন পিতা ঈশ্বরদীতে ছাত্রদল নেতাকে গুলি ও কুপিয়ে নৃশংসভাবে হত্যা কৈকুন্ডা দরবার শরীফে তিনদিন ব্যাপী বাৎসরিক ওরশ মোবারক অনুষ্ঠিত মক্ষিরাণী নিয়ে আয়েশে রাত কাটানোর জন্য পুলিশি সহযোগিতা চাইতে গিয়ে ঈশ্বরদীতে গ্রেফতার হলো ভুয়া জজ ঈশ্বরদী প্রেসক্লাব সমৃদ্ধ প্রেসক্লাব ——-মহামান্য রাষ্ট্রপতি মো.সাহাবুদ্দীন  ঈশ্বরদীতে সম্মতি ছাড়াই মামলার সাক্ষী করায় তীব্র নিন্দা জ্ঞাপন ও প্রত্যাহার দাবী করলেন ভুক্তভোগি ৩জন ঈশ্বরদীতে জংশন ডিডিপি গুরুআশ্রমের কবি কন্ঠে কবিতা পাঠ, সুরের মেলা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত মহামান্য রাষ্ট্রপতিকে পাবনায় গার্ড অব অনার প্রদান

ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় মটর সাইকেল আরোহী নিহত

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : মঙ্গলবার, ২০ মে, ২০২৫

ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
———-
ঈশ্বরদী (পাবনা) উপজেলা সংবাদদাতা।। আজ সকাল আনুমানিক সোয়া ৯ টায় ঈশ্বরদীর ইপিজেড রোডে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খেয়ে দ্রুতগামী মোটরসাইকেল আরোহী আলমাস (২৪) নামে এক যুবক নিহত হয়েছে।
সে ঈশ্বরদীর পাকশী ইউনিয়নের বাঘইল পশ্চিমপাড়ার সিরাজুল ইসলামের ছেলে।

জানা গেছে, নিহত আলমাস বাড়ি থেকে ঈশ্বরদী অভিমুখে যাওয়ার সময় উল্লেখিত স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের কড়ই গাছের সাথে প্রচন্ড জোড়ে ধাক্কা লেগে রাস্তার ওপর সিটকে পড়ে এবং সঙ্গে সঙ্গে ঘটনাস্থলেই নিহত হয়।

সংবাদ পেয়ে পরিবারের লোকজন ঘটনাস্থলে এসে তার মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষার পর জানায় যে অনেক আগেই তার মৃত্যু হয়েছে। এব্যাপারে ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ শহীদুল ইসলামকে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, দূর্ঘটনার সংবাদ আমরা শুনেছি এখনো পর্যন্ত কেউ কোন অভিযোগ দেয়নি। পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রেরকঃ এস এম রাজা
ঈশ্বরদী, পাবনা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!