শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
সর্বশেষ ::
উৎসবমুখোর নির্বাচনে পাবনা-৪ আসনে এমপি নির্বাচিত হলেন অধ্যাপক আবু তালেব মন্ডল পাবনা-৪ আসনে অধ্যাপক আবু তালেব মন্ডল এমপি নির্বাচিত আগামীকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট, পাবনা-৪ আসনে ত্রিমুখী লড়াই হবার সম্ভবনা ঈশ্বরদীতে বিপুল পরিমান অস্ত্র ও গুলি উদ্ধার, গ্রেফতার -৩ ঈশ্বরদীতে পুলিশ ও আনসারদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে নির্বাচনে দায়িত্ব পালনের আহবান জানালেন পাবনা পুলিশ সুপার আনোয়ার জাহিদ পাবনা-৪ আসনে ধানের শীষের গণজোয়ার সৃষ্টি হয়েছে: শরিফুল ইসলাম তুহিন বর্ণাঢ্য আয়োজনে অক্সফোর্ড একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফতে মোহাম্মাদপুরে বিরাট ইসলামি জালসা অনুষ্ঠিত মরহুম আব্দুল হালিম মন্ডল-এর স্মরণে ঈশ্বরদীতে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

দীর্ঘদিনের সহকর্মী সাংবাদিক ও সাংস্কৃতিক কর্মী হেলাল আর নেই।। জংশন ডিডিপি গুরুআশ্রমের গভীর শোক প্রকাশ

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : রবিবার, ১৮ মে, ২০২৫

দীর্ঘদিনের সহকর্মী সাংবাদিক ও সাংস্কৃতিক কর্মী হেলাল আর নেই।। জংশন ডিডিপি গুরুআশ্রমের গভীর শোক প্রকাশ
স্টাফ রিপোর্টার।। সাপ্তাহিক জংশন এর সাবেক স্টাফ রিপোর্টার, দৈনিক কলমসৈনিকের ঈশ্বরদী প্রতিনিধি, ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সদস্য ও সাংস্কৃতিক কর্মী সাইফুল ইসলাম হেলাল (৫৬) আর নেই। (ইন্নালিল্লাহে ওয়া ইন্না এলাহী রাজিউন)।
ঈশ্বরদী পৌর সভার ১নং ওয়ার্ডের রহিমপুর গ্রামের মৃতঃ আবুল হোসেনের পুত্র ও ঈশ্বরদী বাজারের ব্যাবসায়ী দুলালের ছোট ভাই হেলাল আজ রবিবার (১৮ মে) আনুমানিক ৩টার দিকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। সে দীর্ঘদিন থেকে নানাবিধ শারিরীক ও মানুসিক সমস্যা নিয়েই খুঁড়িয়ে খুঁড়িয়ে চলাচল করতেন শুধু মনের বলে। এর আগেও সে স্ট্রোক করে তার এক সাইডের হাত-পা শক্তি হারায়। অনেক চিকিৎসার পর পূর্নাঙ্গ সুস্থ না হলেও চলাচল করতে পারতো তবে স্বাভাবিক কথা বলতে পারতো না। পুনরায় স্ট্রোক করলে তাকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সে মৃত্যু বরন করে। পরিবার, সাংবাদিকমহল, সাংস্কৃতিক অঙ্গনসহ সর্ব মহলে তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে।
তার মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় সর্বোচ্চ পরিষদের সাবেক সদস্য সচিব, ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি, সাপ্তাহিক জংশন সম্পাদক, ডিডিপির চেয়ারম্যান, সিনিয়র সাংবাদিক কবি কলামিস্ট গীতিকার সুরকার সংগঠক সমাজ সেবক ও শিল্পী সূফী সাধক গুরুজী এস এম রাজা গভীর শোক প্রকাশ করেছেন। তিনি মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন।
শোক বাণীতে তিনি বলেন, সাইফুল ইসলাম হেলাল একজন মৃদু ও মিষ্টভাষী বিশ্বস্ত সহকর্মী ছিলেন। তার মৃত্যুতে জংশন ডিডিপি পরিবার একজন বিশ্বস্ত কর্মী হারালো।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!