শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
সর্বশেষ ::
সকল জল্পনা কল্পনার অবসান, সোহাগ হত্যার ঘটনায় মামলা দায়ের নেপথ্য কারণ জমিজমা সংক্রান্ত বিরোধ বিশ্ব বাজারে বাড়লো তেলের দাম ইসলাম ধর্ম ত্যাগ ও হিন্দু মেয়েকে বিয়ে করায় ঈশ্বরদীতে পুত্রকে ত্যাজ্য করলেন পিতা ঈশ্বরদীতে ছাত্রদল নেতাকে গুলি ও কুপিয়ে নৃশংসভাবে হত্যা কৈকুন্ডা দরবার শরীফে তিনদিন ব্যাপী বাৎসরিক ওরশ মোবারক অনুষ্ঠিত মক্ষিরাণী নিয়ে আয়েশে রাত কাটানোর জন্য পুলিশি সহযোগিতা চাইতে গিয়ে ঈশ্বরদীতে গ্রেফতার হলো ভুয়া জজ ঈশ্বরদী প্রেসক্লাব সমৃদ্ধ প্রেসক্লাব ——-মহামান্য রাষ্ট্রপতি মো.সাহাবুদ্দীন  ঈশ্বরদীতে সম্মতি ছাড়াই মামলার সাক্ষী করায় তীব্র নিন্দা জ্ঞাপন ও প্রত্যাহার দাবী করলেন ভুক্তভোগি ৩জন ঈশ্বরদীতে জংশন ডিডিপি গুরুআশ্রমের কবি কন্ঠে কবিতা পাঠ, সুরের মেলা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত মহামান্য রাষ্ট্রপতিকে পাবনায় গার্ড অব অনার প্রদান

পদ্মায় অবৈধভাবে বালু উত্তোলনের সময় নৌ পুলিশের হাতে ৭ জন গ্রেফতার

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫

পদ্মায় অবৈধভাবে বালু উত্তোলনের সময় নৌ পুলিশের হাতে ৭ জন গ্রেফতার
এস এম রাজা।। পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ৭ জনকে গ্রেফতার করেছে লক্ষীকুন্ডা নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা।
গ্রেফতারকৃতরা হলো কুষ্টিয়া মিরপুর তালবাড়িয়ার মৃত সৈয়দ আলীর ছেলে হিরোন সরদার(৫৮) হায়দার আলীর ছেলে মাসুদ রানা(৪৫) কুষ্টিয়া ভেড়ামারারর পশ্চিম বাহিরচর ১২ মাইল এলাকার মৃত নবাই প্রামাণিকের ছেলে রবিউল ইসলাম (৫০) বাহিরচর মসলেমপুর এলাকার মৃত পরান সরদারের ছেলে শহিদুল ইসলাম (৫০), মৃত দেওয়ান আলী শেখ’র ছেলে শাহ জাহান আলী (৫৫), মান্নান সিকদারের ছেলে রাজু সিকদার (৩০), আইনাল হক’র ছেলে সোহেল (২৯)।

গত ১২ জানুয়ারি’২৫ রাত আনুমানিক ৩ টায় লক্ষ্মিকুন্ডা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর আকিবুল ইসলাম’র নেতৃত্বে এসআই মনিরুল সহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করতে সক্ষম হয়।

এসময় উদ্ধার ও জব্দ করা হয় একটি ইঞ্জিন চালিত বালুবাহী বাল্কহেড যার দৈর্ঘ্য অনুমান ৭৫ ফুট, প্রস্থ অনুমান ২০ ফুট, উচ্চতা অনুমান ৬ ফুট। যার বডিতে R-69 ৬ সিলিন্ডার ডিজেল ইঞ্জিন বিশিষ্ট। সর্বসাকুল্যে এর মূল্য আনুমানিক ১২ লক্ষ টাকা। এছাড়াও বাল্কহেডে থাকা ১ হাজার ঘনফুট বালি যার মূল্য আনুমানিক ৩০ হাজার টাকা।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!