মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
সর্বশেষ ::
চুয়াডাঙ্গায় তিনদিন ব্যাপী নজরুল জন্মজয়ন্তী পালিত তুমি এসেছিলে ধরায়—কবি এস এম রাজা বিনম্র শ্রদ্ধা জানাই গুরুজী তোমায় —-কবি এস এম রাজা সাহাপুরে লিচু বাগান দখল নিয়ে বিএনপি ও আ’লীগ নেতার মধ্যে অস্ত্রের মহড়া, চরম আতঙ্কে এলাকাবাসী সচ্ছতা যোগ্যতা ও মেধাই বাংলাদেশ পুলিশের নিয়োগের মূল ভিত্তি ইসলামী ব্যাংক ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদে ঈশ্বরদীতে মানববন্ধন ঈশ্বরদীতে ছাগলের সজনে পাতা খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ: নিহত-১ ঈশ্বরদীতে ৪ বছরের শিশুকে শ্লীলতাহানি ও ধর্ষণচেষ্টার অভিযোগে প্রতিবেশী বৃদ্ধ গ্রেপ্তার রামিসা হত্যা মামলার চার্জশিট আজ, শেষ পর্যায়ে তদন্ত ডিএনএ, ময়নাতদন্ত ও ভিসেরা রিপোর্টে যা মিলল আদালতে মাদক দুই আসামির কারাদণ্ড

ঈশ্বরদীর নবীনগরে পদ্মা নদীতে ডুবে কলেজ ছাত্রের মৃত্যু

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪

ঈশ্বরদীর নবীনগরে পদ্মা নদীতে ডুবে কলেজ ছাত্রের মৃত্যু
ঈশ্বরদী উপজেলা সংবাদদাতা।।

আজ ৩১ অক্টোবর’২৪ দুপুরে ঈশ্বরদী উপজেলার লক্ষীকুন্ডা ইউনিয়নের নবীনগর ঘাট এলাকায় পদ্মার শাখা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে মুন্না হোসেন (১৭) নামে এক কলেজ ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সে ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের সাহাপুর পশ্চিম পাড়া গ্রামের জিয়া হোসেনের ছেলে এবং সলিমপুর ডিগ্রী কলেজের একাদশ শ্রেণির ছাত্র।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানাগেছে, মুন্না আনুমানিক দুপুর ১ টার দিকে বাইসাইকেল যোগে নিজ বাড়ি থেকে নবীনগরে নদীর তীরবর্তী এলাকায় ঘাস কাটতে যায়। ঘাস কাটার এক পর্যায়ে সে পাড়ে সাইকেল রেখে নদীতে গোসল করতে নামে ।এসময় সাঁতার না জানাই সে নদীর প্রচন্ড শ্রোতে গভীর পানিতে তলিয়ে যায়। নদী পাড়ে থাকা কয়কজন কয়েকজন যুবক ঘটনাটি বুঝতে পেরে নদীতে নেমে মুন্নাকে খুঁজতে থাকে। প্রায় দেড় ঘন্টা পর তারা মৃত অবস্থায় মুন্নার লাশ উদ্ধার করে।
এদিকে মুন্নার অপ্রত্যাশিত মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
প্রেরকঃ এস এম রাজা, ঈশ্বরদী, পাবনা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!