শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
সর্বশেষ ::
সারাদেশের ২৯৭ আসনের নব নির্বাচিত সংসদ সদস্যের সরকারি গেজেট প্রকাশ পাবনা-৪ আসনে পুনরায় ভোট গণনার আবেদন বিএনপি প্রার্থীর উৎসবমুখোর নির্বাচনে পাবনা-৪ আসনে এমপি নির্বাচিত হলেন অধ্যাপক আবু তালেব মন্ডল পাবনা-৪ আসনে অধ্যাপক আবু তালেব মন্ডল এমপি নির্বাচিত আগামীকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট, পাবনা-৪ আসনে ত্রিমুখী লড়াই হবার সম্ভবনা ঈশ্বরদীতে বিপুল পরিমান অস্ত্র ও গুলি উদ্ধার, গ্রেফতার -৩ ঈশ্বরদীতে পুলিশ ও আনসারদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে নির্বাচনে দায়িত্ব পালনের আহবান জানালেন পাবনা পুলিশ সুপার আনোয়ার জাহিদ পাবনা-৪ আসনে ধানের শীষের গণজোয়ার সৃষ্টি হয়েছে: শরিফুল ইসলাম তুহিন বর্ণাঢ্য আয়োজনে অক্সফোর্ড একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কুষ্টিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের ৩ জনের মৃত্যু, আহত-১

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪

কুষ্টিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের ৩ জনের মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। বুধবার (২৩ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় শহরের হাউজিং বি ব্লক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ওই এলাকার আবদুস সালাম (৪৮), তার স্ত্রী রুপা খাতুন (৩৫) ও মেয়ে সাবা খাতুন (১৩)। এ ঘটনায় আহত হয়েছেন নিহত আবদুস সালামের ছেলে সিয়াম (১৪)।

বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) তাপস কুমার সরকার। তিনি জানান, এ ঘটনায় আহত সিয়াম হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে কুষ্টিয়া শহরের হাউজিং বি ব্লক এলাকায় আবদুস সালামের বাড়ি বৈদ্যুতিক ওয়্যারিংয়ে ত্রুটির কারণে পুরো বাড়ি বিদ্যুতায়িত হয়। এসময় ওই বাড়িতে থাকা পরিবারের সদস্যদের আত্মচিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক একই পরিবারের তিনজনকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জানে আলমের সাথে যোগাযোগ করা হলে এ বিষয়ে তাদের জানা নেই বলে জানান।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত ‎দিপেন্দ্রনাথ জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। নিহতদের মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রাখা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!