শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ ::
সকল জল্পনা কল্পনার অবসান, সোহাগ হত্যার ঘটনায় মামলা দায়ের নেপথ্য কারণ জমিজমা সংক্রান্ত বিরোধ বিশ্ব বাজারে বাড়লো তেলের দাম ইসলাম ধর্ম ত্যাগ ও হিন্দু মেয়েকে বিয়ে করায় ঈশ্বরদীতে পুত্রকে ত্যাজ্য করলেন পিতা ঈশ্বরদীতে ছাত্রদল নেতাকে গুলি ও কুপিয়ে নৃশংসভাবে হত্যা কৈকুন্ডা দরবার শরীফে তিনদিন ব্যাপী বাৎসরিক ওরশ মোবারক অনুষ্ঠিত মক্ষিরাণী নিয়ে আয়েশে রাত কাটানোর জন্য পুলিশি সহযোগিতা চাইতে গিয়ে ঈশ্বরদীতে গ্রেফতার হলো ভুয়া জজ ঈশ্বরদী প্রেসক্লাব সমৃদ্ধ প্রেসক্লাব ——-মহামান্য রাষ্ট্রপতি মো.সাহাবুদ্দীন  ঈশ্বরদীতে সম্মতি ছাড়াই মামলার সাক্ষী করায় তীব্র নিন্দা জ্ঞাপন ও প্রত্যাহার দাবী করলেন ভুক্তভোগি ৩জন ঈশ্বরদীতে জংশন ডিডিপি গুরুআশ্রমের কবি কন্ঠে কবিতা পাঠ, সুরের মেলা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত মহামান্য রাষ্ট্রপতিকে পাবনায় গার্ড অব অনার প্রদান

ঈশ্বরদীর বিভিন্ন পুজা মন্ডপের আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করলেন জামায়াত নেতৃবৃন্দ

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪

ঈশ্বরদীর বিভিন্ন পুজা মন্ডপের আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করলেন জামায়াত নেতৃবৃন্দ

স্টাফ রিপোর্টার।।

#ঈশ্বরদীতে বিভিন্ন পূজামন্ডপের আইন শৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন করে হিন্দু ধর্মাবলম্বীদের খোঁজখবর নিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পাবনা জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মন্ডল।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুরে উপজেলার বিভিন্ন ইউনিয়ন সহ পৌরসভার ঠাকুরবাড়ী, মৌ-বাড়ী দুর্গামন্দির পরিদর্শন করেন। মন্ডপ পরিদর্শনের সময় তিনি স্থানীয় পূজা পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন এবং সার্বিক সহযোগীতার কথা জানান।

এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী ঈশ্বরদী উপজেলা জামায়াতের আমির ড. নুরুজ্জামান প্রামাণিক, উপজেলা জামায়াতের অফিস সেক্রেটারি মারুফ মো. আহসানউজ্জামান, আইন বিষয়ক সেক্রেটারি হাফিজুর রহমান খান, মিডিয়া সেক্রেটারি মাসুদ রানা মাসুম সহ বাংলাদেশ জামায়াতে ইসলামী ঈশ্বরদী উপজেলা শাখার নেতৃবৃন্দ।

পুজা মন্ডপ পরিদর্শন কালে জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মন্ডল বলেন, প্রত্যেক জাতির নিজস্ব ধর্মীয় সংস্কৃতি আছে। হিন্দু ভাইদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। ইসলাম ধর্ম শিক্ষা দিয়েছে, যার যার ধর্ম তারা সঠিকভাবে পালন করবে। কোনো কুচক্রী মহল যাতে ঘোলা পানিতে মাছ শিকার করতে না পারে, এ জন্য আমাদের সচেতন থাকতে হবে। আমরা চাই, সবাই নিজ নিজ ধর্ম শান্তিপূর্ণভাবে পালন করুক।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!