শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
সর্বশেষ ::
সারাদেশের ২৯৭ আসনের নব নির্বাচিত সংসদ সদস্যের সরকারি গেজেট প্রকাশ পাবনা-৪ আসনে পুনরায় ভোট গণনার আবেদন বিএনপি প্রার্থীর উৎসবমুখোর নির্বাচনে পাবনা-৪ আসনে এমপি নির্বাচিত হলেন অধ্যাপক আবু তালেব মন্ডল পাবনা-৪ আসনে অধ্যাপক আবু তালেব মন্ডল এমপি নির্বাচিত আগামীকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট, পাবনা-৪ আসনে ত্রিমুখী লড়াই হবার সম্ভবনা ঈশ্বরদীতে বিপুল পরিমান অস্ত্র ও গুলি উদ্ধার, গ্রেফতার -৩ ঈশ্বরদীতে পুলিশ ও আনসারদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে নির্বাচনে দায়িত্ব পালনের আহবান জানালেন পাবনা পুলিশ সুপার আনোয়ার জাহিদ পাবনা-৪ আসনে ধানের শীষের গণজোয়ার সৃষ্টি হয়েছে: শরিফুল ইসলাম তুহিন বর্ণাঢ্য আয়োজনে অক্সফোর্ড একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

ভেড়ামারায় জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালন

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪

ভেড়ামারায় জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালন

ভেড়ামারা থেকে মাসুদ রানা।।
কুষ্টিয়ার ভেড়ামারায় যথাযত গুরুত্বের সাথে   পালিত হয়েছে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস। দিবসটি পালন উপলক্ষে ভেড়ামারা উপজেলা জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমের সাথে সরাসরি জড়িত কর্মকর্তাদের নিয়ে সচেতনতা  ও দায়িত্ববোধ জাগ্রত করার লক্ষে আলোচনা সভার আয়োজন করে। সকাল ১১টায় উপজেলা পরিষদের ৪ তলায় অবস্থিত হল রুমে আলোচনা সভা শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান। উপজেলা সমাজসেবা অফিসার এমদাদুল হক বিশ্বাস এর সাবলীল উপস্থাপনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আনোয়ার হোসাইন, ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ জহুরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফারুক আহমেদ, প্রাথমিক শিক্ষা অফিসার জালাল উদ্দীন, আইসিটি কর্মকর্তা মার্জিয়া খানম, বন বিভাগের কর্মকর্তা জাহিদুল ইসলাম, মোকারিমপুর উদ্যোক্তা মাহফুজ সহ বিভিন্ন ইউনিয়নের পরিষদের প্রশাসনিক কর্মকর্তা, উদ্দ্যোক্তাবৃন্দ। উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান বলেন, ফ্রি এন্ড ফেয়ার ভাবে শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিত করতে হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!