শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ ::
সকল জল্পনা কল্পনার অবসান, সোহাগ হত্যার ঘটনায় মামলা দায়ের নেপথ্য কারণ জমিজমা সংক্রান্ত বিরোধ বিশ্ব বাজারে বাড়লো তেলের দাম ইসলাম ধর্ম ত্যাগ ও হিন্দু মেয়েকে বিয়ে করায় ঈশ্বরদীতে পুত্রকে ত্যাজ্য করলেন পিতা ঈশ্বরদীতে ছাত্রদল নেতাকে গুলি ও কুপিয়ে নৃশংসভাবে হত্যা কৈকুন্ডা দরবার শরীফে তিনদিন ব্যাপী বাৎসরিক ওরশ মোবারক অনুষ্ঠিত মক্ষিরাণী নিয়ে আয়েশে রাত কাটানোর জন্য পুলিশি সহযোগিতা চাইতে গিয়ে ঈশ্বরদীতে গ্রেফতার হলো ভুয়া জজ ঈশ্বরদী প্রেসক্লাব সমৃদ্ধ প্রেসক্লাব ——-মহামান্য রাষ্ট্রপতি মো.সাহাবুদ্দীন  ঈশ্বরদীতে সম্মতি ছাড়াই মামলার সাক্ষী করায় তীব্র নিন্দা জ্ঞাপন ও প্রত্যাহার দাবী করলেন ভুক্তভোগি ৩জন ঈশ্বরদীতে জংশন ডিডিপি গুরুআশ্রমের কবি কন্ঠে কবিতা পাঠ, সুরের মেলা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত মহামান্য রাষ্ট্রপতিকে পাবনায় গার্ড অব অনার প্রদান

ঈশ্বরদীতে ৯ মাসে সড়ক দুর্ঘটনায় টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউটের ৮ শিক্ষার্থী নিহত, আহত- ৩

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪

ঈশ্বরদীতে ৯ মাসে সড়ক দুর্ঘটনায় টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউটের ৮ শিক্ষার্থী নিহত আহত- ৩
স্টাফ রিপোর্টার।।

অবিশ্বাস্য মনে হলেও সত্য যে,গত ৯ মাসে পৃথক পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে ঈশ্বরদী সরকারি ভোকেশনাল টেক্সটাইল ইনস্টিটিউটের ৮ শিক্ষার্থী এবং ৩ শিক্ষার্থী হয়েছে আহত।
২০২৩ সালের নভেম্বর থেকে চলতি ২০২৪ সালের জুলাই পর্যন্ত সময়ের মধ্যে ঈশ্বরদীর বিভিন্ন সড়কে এসব দুর্ঘটনা ঘটে। পাকশী হাইওয়ে থানা ও ইনস্টিটিউট সূত্র এতথ্য নিশ্চিত করেছেন।
উল্লেখিত সূত্রের দেয়া তথ্য মতে গত ৪ জুলাই’২৪ রাত ৯টার দিকে ঈশ্বরদী-পাবনা মহাসড়কের পাবনা সুগার মিলের সামনে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে ৫ জন নিহত ও ২ জন আহত হয়। নিহতদের মধ্যে ৪ জনই ছিল টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউটের ছাত্র। এরা হলো জিহাদ হোসেন (১৭), শাওন হোসেন নূর (১৭), শাওন হোসেন সিফাত (১৭) ও রিয়াদুল ইসলাম শিশির (১৮)। এরা সবাই ঘনিষ্ট বন্ধু।

গত ১৬ মার্চ ঈশ্বরদী-বানেশ্বর আঞ্চলিক মহাসড়কের গোকুলনগর এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ও ১ জন আহত হয়। নিহত ২ জনের মধ্যে মিজানুর রহমান মিজান ছিল ভোকেশনাল ইনস্টিটিউটের দশম শ্রেণির ছাত্র।

এর আগে ২০২৩ সালের ৬ নভেম্বর টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউটে পরীক্ষা দিতে আসার পথে ঈশ্বরদী-পাবনা মহাসড়কের বহরপুর এলাকায় মোটরসাইকেল ও করিমনের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হয় ছাত্র মিতুল হোসেন (১৬) ।গুরুতর আহত বিশাল হোসেন (১৬) ও সিয়াম হোসেন (১৬) কে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তারাও মৃত্যু বরন করে।

এদিকে সড়ক দুর্ঘটনায় ৯ মাসের ব্যবধানে একই শিক্ষাপ্রতিষ্ঠানের ৮ জন শিক্ষার্থীর মৃত্যু ও ৩ শিক্ষার্থীর আহত হওয়ার ঘটনা সবাইকে ব্যথিত করেছে। কেউই স্বাভাবিকভাবে মেনে নিতে পারেনি।
হাইওয়ে সড়কে বেপরোয়া যানবাহন চলাচল ও অসতর্কতাকে এসব দূর্ঘটনার জন্য দায়ী করেছেন বিজ্ঞজনরা। যানবাহন চালকদের বেপরোয়া চলাচল বন্ধ ও দূর্ঘটনা এড়াতে সতর্কতা সৃষ্টির জন্য হাইওয়ে পুলিশের ভূমিকা গ্রহণের দাবী জানিয়েছেন সচেতন মহল।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!