শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
সর্বশেষ ::
সারাদেশের ২৯৭ আসনের নব নির্বাচিত সংসদ সদস্যের সরকারি গেজেট প্রকাশ পাবনা-৪ আসনে পুনরায় ভোট গণনার আবেদন বিএনপি প্রার্থীর উৎসবমুখোর নির্বাচনে পাবনা-৪ আসনে এমপি নির্বাচিত হলেন অধ্যাপক আবু তালেব মন্ডল পাবনা-৪ আসনে অধ্যাপক আবু তালেব মন্ডল এমপি নির্বাচিত আগামীকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট, পাবনা-৪ আসনে ত্রিমুখী লড়াই হবার সম্ভবনা ঈশ্বরদীতে বিপুল পরিমান অস্ত্র ও গুলি উদ্ধার, গ্রেফতার -৩ ঈশ্বরদীতে পুলিশ ও আনসারদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে নির্বাচনে দায়িত্ব পালনের আহবান জানালেন পাবনা পুলিশ সুপার আনোয়ার জাহিদ পাবনা-৪ আসনে ধানের শীষের গণজোয়ার সৃষ্টি হয়েছে: শরিফুল ইসলাম তুহিন বর্ণাঢ্য আয়োজনে অক্সফোর্ড একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

ঈশ্বরদীতে চিত্রা ট্রেনের রুট পরিবর্তনের সিদ্ধান্ত বাতিল ও সুন্দরবন-বেনাপোল ট্রেন পুনরায় চালুর দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪

ঈশ্বরদীতে চিত্রা ট্রেনের রুট পরিবর্তনের সিদ্ধান্ত বাতিল ও সুন্দরবন-বেনাপোল ট্রেন পুনরায় চালুর দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার।।

#ঈশ্বরদীতে খুলনা-ঈশ্বরদী-ঢাকা রুটে চলাচলকারী চিত্রা এক্সপ্রেস ট্রেনের রুট পরিবর্তনের সিদ্ধান্ত বাতিল ও সুন্দরবন-বেনাপোল এক্সপ্রেস ট্রেন পুনরায় ঈশ্বরদী জংশন স্টেশন হয়ে চলাচলের দাবিতে ট্রেন আটকে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে ঈশ্বরদীবাসী।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুর দেড়টার দিকে ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশনে আপমর ছাত্র-জনতার ব্যানারে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করা হয়। এ সময় বিক্ষোভকারীরা ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনটি দুপুরে ঈশ্বরদী জংশন স্টেশনে পৌঁছালে ট্রেন অবরোধ করে স্টেশন চত্বরে বিভিন্ন স্লোগান দিয়ে চিত্রা এক্সপ্রেস ট্রেনের রুট পরিবর্তনের সিদ্ধান্ত বাতিল চেয়ে রেলওয়ে কর্তৃপক্ষকে কঠোর হুঁশিয়ারি দেন। ট্রেনটি প্রায় ৩০ মিনিট আটকে রেখে এসব কর্মসূচি পালন করা হয়েছে।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি নেতা এস এম ফজলুর রহমান, ইসলাম হোসেন জুয়েল, আনোয়ার হোসেন জনি, প্রভাষক রাজিবুল আলম ইভান, সাংবাদিক মোস্তাক আহমেদ কিরণ, সেলিম সরদার, আহসান হাবীব, ব্যবসায়ী সাইফ হাসান সেলিম, আবুল কালাম আজাদ, ছাত্র প্রতিনিধি তানজিদুর জামান (দিহান), মেহরাব মাহিব প্রমুখ।

পরে ট্রেন ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার পর রুট পরিবর্তনের সিদ্ধান্ত পরিবর্তনের দাবি জানিয়ে ঈশ্বরদী জংশন স্টেশনের সুপারিনটেন্টডেন্ট মহিউল ইসলামের কাছে স্মারকলিপি প্রদান করেন বিক্ষোভকারীরা।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, ঈশ্বরদী জংশন স্টেশন হয়ে চলাচলকারী সুন্দরবন ও বেনাপোল এক্সপ্রেস ট্রেন গত বছর নভেম্বর মাসে রুট পরিবর্তন করে পদ্মা সেতু হয়ে চলাচল করছে। এরপর একমাত্র চিত্রা এক্সপ্রেস ট্রেন ঈশ্বরদী জংশন স্টেশন হয়ে খুলনা- ঢাকা রুটে চলাচল করছে। এখন শুনছি এ ট্রেনটি রুট পরিবর্তন করে খুলনা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকা রুটে চলাচল করবে। এ ট্রেন রুট পরিবর্তন করলে ঈশ্বরদী জংশন স্টেশন থেকে যমুনা সেতু হয়ে ঢাকাগামী আর কোনো ট্রেন থাকবে না।

বক্তরা বলেন, ঈশ্বরদীর মানুষজন ঢাকা যেতে হলে ঈশ্বরদী বাইপাস স্টেশন হয়ে ঢাকা যেতে হবে। শহর থেকে বাইপাস স্টেশন তিন কিলোমিটার দূরে এবং রাতে চলাচলের নিরাপত্তা না থাকায় বিশেষ করে নারী যাত্রীরা বাইপাস স্টেশন হয়ে চলাচল করতে পারে না। চিত্রা ট্রেনের রুট পরিবর্তন করা হলে ঈশ্বরদীবাসীর জন্য ঢাকা-খুলনা রুটে চলাচল খুবই কষ্টকর হয়ে যাবে। তাই রেলওয়ে কর্তৃপক্ষকে চিত্রা ট্রেনের রুট পরিবর্তনের বিষয়টি বিবেচনা করতে হবে।

পাকশী বিভাগীয় রেলওয়ে পরিবহণ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ফারহান মাহমুদ বলেন, চিত্রা ট্রেনের রুট পরিবর্তনের সিদ্ধান্তের কোনো নিদের্শনা আমাদের কাছে আসেনি। এ বিষয়ে আমাদের রেল মন্ত্রণালয় থেকে এখন পর্যন্ত লিখিত বা মৌখিক কোনো কিছু জানানো হয়নি।

রাজশাহী পশ্চিমাঞ্চল রেলওয়ে মহাব্যবস্থাপক (জিএম) আব্দুল আউয়াল ভূঁইয়া জানান, চিত্রা ট্রেনের রুট পরিবর্তনের কোনো সিদ্ধান্ত এখনো হয়নি। আগামী নভেম্বর থেকে খুলনা-যশোর থেকে ঢাকাগামী ট্রেন নতুন রেল লাইন দিয়ে পদ্মা সেতু হয়ে চলাচল করতে পারে। সেক্ষেত্রে ওই রুটে ট্রেনের সংখ্যা বাড়ানো হবে বলে শুনেছি। আমি যতদূর জানি চিত্রা এক্সপ্রেস ট্রেন এ রুটেই চলাচল করবে। নতুন রেলরুটে খুলনা-যশোর থেকে ঢাকার দুরত্ব কমে যাওয়ায় এ রুটে চলাচলকারী যেকোনো ট্রেন ডাবল ট্রিপে চালানোর একটি কথাও শুনেছিলাম। এখন পর্যন্ত যেহেতু কোনো বিষয়ে সিদ্ধান্ত হয়নি। তাই কিছু বলা যাচ্ছে না।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!