শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
সর্বশেষ ::
দেশের সকল পুলিশ ইউনিটকে সতর্ক থাকার নির্দেশ ঈশ্বরদীতে ৬মাসে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, ৬৭টি মামলায় ৬৯জন গ্রেফতার, মোবাইল কোর্টে ৭৫ জনের সাজা প্রদান পাবনায় বিপুল পরিমাণ গুলি ও ধারালো অস্ত্র উদ্ধার, গ্রেফতার-২ ঈশ্বরদীর পদ্মায় নৌকা থেকে গুলিবর্ষণ, এলাকায় আতঙ্ক, পুলিশ বলছে ঘটনা ভেড়ামারা এলাকায় পরীক্ষা চলাকালে হলরুমে টিকটক, সর্বত্র আলোচনা – সমালোচনার ঝড় ঈশ্বরদীতে দাদি-নাতনি হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন, রাস্তা অবরোধ, ফাঁসির আশ্বাস প্রশাসনের পাবনার দেবোত্তর বাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুব‌কের মর্মান্তিক মৃত্যু পাবনা জেলা পুলিশের আটঘরিয়া থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে প্রশাসন আন্তরিকভাবে কাজ করছে—– পাবনা জেলা প্রশাসক পদ্মার চরে মিলল ঈশ্বরদীর সাহাবুলের গুলিবিদ্ধ লাশ

ঈশ্বরদীতে ৫০ বোতল ফেনসিডিল, ২’শ১০ পিচ ইয়াবা ও ২ টি গাঁজার গাছসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪

ঈশ্বরদীতে ৫০ বোতল ফেনসিডিল ২ শ ১০ পিচ ইয়াবা ও ২টি গাঁজার গাছ সহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার
স্টাফ রিপোর্টার।।
ঈশ্বরদীতে পৃথক পৃথক অভিযানে ৫০ বোতল ফেনসিডিল, ২ শ ১০ পিচ ইয়াবা ও ২টি বিশাল আকারের গাঁজার গাছ উদ্ধারসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঈশ্বরদী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ১২ সেপ্টেম্বর’২৪ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পাবনা খ সার্কেলের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে বিভাগীয় স্টাফদের সমন্বয়ে গঠিত মাদক বিরোধী একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের দীঘা গ্রামের চিহ্নিত মাদক ব্যবসায়ী রুবেল পারভেজ (৪৫)কে তার নিজ বাড়ি থেকে ২ শ ১০ পিচ ইয়াবাসহ গ্রেফতার করে। সে ঐ গ্রামের মৃত সাইদুর রহমানের ছেলে। অন্যদিকে গত ৯ সেপ্টেম্বর’২৪ সাহাপুর ইউনিয়নের চরসাহাপুর গ্রামে অভিযান চালিয়ে নিজ বাড়িতে রোপণকৃত বিশাল আকৃতির প্রাপ্ত বয়স্ক ২টি গাঁজার গাছ উদ্ধার সহ গাঁজা ব্যবসায়ী বাবু সরদার (৪২) কে গ্রেফতার করতে সক্ষম হয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এই অভিযানিক দল। গ্রেফতারকৃত বাবু সরদার ঐ গ্রামের মৃত ইনতাজ আলীর ছেলে। এরই ধারাবাহিকতায় ২২ সেপ্টেম্বর’২৪ ঈশ্বরদী-রাজশাহী সড়কের আড়মবাড়িয়া বাজারে চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশিকালে লালপুর থেকে ঈশ্বরদী গামী একটি সিএনজি তল্লাশি করে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার এবং ফেনসিডিলের মালিক ব্যবসায়ী শিমুল আলী (২২), নুরুজ্জামান ওরফে মোকাব্বর (৪৫) কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামি শিমুল রাজশাহীর বাঘা উপজেলার আলাইপুর গ্রামের মকবুল হোসেনের ছেলে এবং আসামি নুরুজ্জামান ওরফে মোকাব্বর একই জেলা ও উপজেলার কিশোরপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। এ ব্যাপারে ঈশ্বরদী থানায় পৃথক পৃথক মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!