শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ ::
আরএনপিপিকে কমিশনিং লাইসেন্স দিয়েছে বায়েরা ঈশ্বরদীতে ছাত্রশিবির-ছাত্রদল সংঘর্ষ: গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণে আহত-৭  ঈশ্বরদীতে সিএনজি ব্যবসায়ীর বিরুদ্ধে ৭ লক্ষ টাকা আত্মসাৎ-এর অভিযোগ  ঈশ্বরদীতে সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে ইনচার্জসহ ৫ পুলিশ আহত, একজনের অবস্থা আশংকাজনক নওগাঁয় একই পরিবারের ৪ জনকে জবাই করে হত্যা ইউটিউব কেড়ে নিলো ব্যাবসায়ীর প্রাণ ঈশ্বরদী প্রেসক্লাবের বিরুদ্ধে আবারও গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছে অবৈধ দখলদারী কুচক্রীরা —–অভিযোগ প্রেসক্লাবের জীবন নগর থানা পরিদর্শন করলেন এসপি রুহুল কবির খান আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে জেলা পুলিশ বদ্ধপরিকর –পুলিশ সুপার রুহুল কবির খান কুষ্টিয়ার দৌলতপুরে দরবার ও মাজারে হামলা, অগ্নি সংযোগ, পীরকে হত্যা, আহত-৩

পাবিপ্রবির ২৫ সমন্বয়ক ও সহ সমন্বয়কের পদত্যাগ

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪

পাবিপ্রবির ২৫ সমন্নয়ক ও সহ সমন্নয়কের পদত্যাগ
পাবনা সংবাদদাতা।। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরও ২৫ সমন্বয়ক ও সহ-সমন্বয়ক পদত্যাগ করেছেন। তারা সবাই পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) সমন্বয়ক ও সহ-সমন্বয়কের দায়িত্বে ছিলেন। এর মধ্যে ছয় জন সমন্বয়ক, বাকিরা সহ-সমন্বয়ক।

সোমবার (১৯ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে সাধারণ শিক্ষার্থীদের সামনে এই ঘোষণা দেন পাবিপ্রবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মিরাজুল ইসলাম। তিনি বাকিদেরও পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন।

মিরাজুল ইসলাম বলেন, গত কয়েক দিন ধরে সাধারণ শিক্ষার্থীরা পাবিপ্রবি সমন্বয়কদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানান অভিযোগ তুলছেন। সমন্বয়ক হিসেবে এখন পর্যন্ত আমরা কারও কাছ থেকে কোনও সুযোগ-সুবিধা গ্রহণ করিনি। এরপরও সাধারণ শিক্ষার্থীরা যেহেতু আমাদের নিয়ে প্রশ্ন তুলেছে, সেহেতু আমরা বিশ্ববিদ্যালয়ে আর সমন্বয়ক হিসেবে থাকতে চাচ্ছি না। এখন থেকে পাবিপ্রবিতে সমন্বয়ক পরিচয়ে আর কেউ থাকবে না, সবাই সাধারণ শিক্ষার্থী। সাধারণ শিক্ষার্থীরাই বিশ্ববিদ্যালয়ে তাদের ভালো-খারাপ দেখভাল করবে।

এদিকে, শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে নিজেদের মূল দায়িত্ব শেষ হয়েছে উল্লেখ করে সারা দেশে বেশ কয়েকজন সমন্বয়ক ও সহ-সমন্বয়ক পদত্যাগ করেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!