মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
সর্বশেষ ::
চুয়াডাঙ্গায় তিনদিন ব্যাপী নজরুল জন্মজয়ন্তী পালিত তুমি এসেছিলে ধরায়—কবি এস এম রাজা বিনম্র শ্রদ্ধা জানাই গুরুজী তোমায় —-কবি এস এম রাজা সাহাপুরে লিচু বাগান দখল নিয়ে বিএনপি ও আ’লীগ নেতার মধ্যে অস্ত্রের মহড়া, চরম আতঙ্কে এলাকাবাসী সচ্ছতা যোগ্যতা ও মেধাই বাংলাদেশ পুলিশের নিয়োগের মূল ভিত্তি ইসলামী ব্যাংক ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদে ঈশ্বরদীতে মানববন্ধন ঈশ্বরদীতে ছাগলের সজনে পাতা খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ: নিহত-১ ঈশ্বরদীতে ৪ বছরের শিশুকে শ্লীলতাহানি ও ধর্ষণচেষ্টার অভিযোগে প্রতিবেশী বৃদ্ধ গ্রেপ্তার রামিসা হত্যা মামলার চার্জশিট আজ, শেষ পর্যায়ে তদন্ত ডিএনএ, ময়নাতদন্ত ও ভিসেরা রিপোর্টে যা মিলল আদালতে মাদক দুই আসামির কারাদণ্ড

পশ্চিম রেলে ১২ জোড়া ট্রেন চলাচল শুরু

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : শুক্রবার, ৯ আগস্ট, ২০২৪

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার কারণে গত ১৮ জুলাই রাজশাহী থেকে দেশের সব লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। তবে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় ১২ দিন পর বৃহস্পতিবার রাজশাহী থেকে সীমিত পরিসরে দুটি রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে।

সেই সঙ্গে পশ্চিমাঞ্চলে রেলওয়ের আওতাধীন বিভিন্ন স্টেশন ও জংশন থেকে মোট ১২ জোড়া ট্রেন চলাচল শুরু হয়েছে।

পশ্চিমাঞ্চল রেলওয়ের কর্মকর্তারা জানিয়েছেন, আগামী কয়েক দিনের মধ্যে বাকি ট্রেনগুলো দেশের অন্যান্য রুট ও সেকশন লাইনে ট্রেন চলাচল শুরু হবে। তারই প্রস্তুতি চলছে।

জানা গেছে, বৃহস্পতিবার সকালে রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রুটে চলাচলকারী ‘লোকাল ৫৬৩ আপ’ এবং রাজশাহী-খুলনা রুটে ‘মহানন্দা এক্সপ্রেস’ নামে দুটি ট্রেন ছেড়ে গেছে। ট্রেনগুলোতে পর্যাপ্ত যাত্রীও ছিল।

জানা গেছে, সকালে ছেড়ে যাওয়া লোকাল আপ ৫৬৩ ট্রেনটি দুপুরের পর চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীতে নিরাপদে ফিরে আসে। এই দুটি নিয়মিত চলাচল করবে। এছাড়া ঈশ্বরদী থেকে ঢাকাগামী একটি মেইল ট্রেন চলাচল শুরু করেছে।

রাজশাহী রেলওয়ে স্টেশন ম্যানেজার আব্দুল করিম জানান, আপাতত একটি লোকাল ও একটি মেইল ট্রেন চালানোর মধ্য দিয়ে ১২ দিন পর রাজশাহী থেকে ট্রেন চলাচল শুরু করা হয়েছে। গত ১৮ জুলাই শিক্ষার্থীদের কোটা আন্দোলনে কমপ্লিট শাটডাউনের কারণে রাজশাহী থেকে দেশের সব রুটে ট্রেন চলাচল বন্ধ করা হয়। অনেক ট্রেন পশ্চিমাঞ্চলের বিভিন্ন স্টেশনে আটকা পড়ে। এখন আটকে পড়া ট্রেনগুলো রাজশাহীতে আনা হচ্ছে। সিদ্ধান্ত হলে ট্রেনগুলি আবার আগের মতোই চলাচল শুরু করবে।

স্টেশন ম্যানেজার আরও জানান, যাত্রী ট্রেন চলাচল বন্ধ থাকলেও এ সময়ে কিছু মালবাহী ট্রেন চলাচল করেছে। বিশেষ করে জ্বালানি ও পণ্যবাহী ট্রেনগুলো।

উল্লেখ্য, রেলওয়ের পশ্চিমাঞ্চল সদর দপ্তর ও অন্যান্য স্টেশন থেকে দেশের বিভিন্ন গন্তব্যে ১৪টি আন্তঃনগরসহ ৩৬টি ট্রেন চলাচল করে। এই ট্রেনগুলো চলাচল বন্ধ থাকায় যাত্রীরা ভোগান্তির শিকার হচ্ছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!