ঈশ্বরদীতে ৭শ ৫০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
———
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। ঈশ্বরদীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৭শ ৫০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পাবনা জেলা ডিবি পুলিশ।
শুক্রবার (৭ আগস্ট’২৬) রাতে ঈশ্বরদী উপজেলার সাহাপুর মন্ত্রীমোড় এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সন্দেহভাজন ২ জনকে গ্রেফতার করা হয়৷
এরা হলো ঈশ্বরদীর সাঁড়া গোপালপুর তালতলা এলাকার মৃত রহমত আলীর ছেলে বাবুল আক্তার ওরফে জয় (৪৫) এবং লক্ষ্মিকুন্ডা ফকির মার্কেট এলাকার মৃত জমিন উদ্দিন প্রামাণিকের ছেলে রকিবুল ইসলাম (৪৩)।
জিজ্ঞাসাবাদ ও দেহ তল্লাশি করে উল্লেখিত পরিমাণ গাঁজা উদ্ধার ও জব্দ করা হয়। এরা পরস্পর যোগসাজশে উপজেলার বিভিন্ন এলাকায় মাদক বিক্রেতাদের কাছে গাঁজা সরবরাহ করার কথা স্বীকার করেছে।
এব্যাপারে ঈশ্বরদী থানায় একটি নিয়মিত মামলা দায়ের ও গ্রেফতারকৃত আসামিদের পাবনা জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ মোঃ আশাদুর রহমান জানিয়েছেন।
প্রেরকঃ এস এম রাজা
ঈশ্বরদী, পাবনা।
০১৭১১-৪৬১৯৫৬