শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ ::
বাংলাদেশী সব নাগরিকের অধিকার সমান–প্রধানমন্ত্রী তারেক রহমান আটঘরিয়ায় পিতাকে কুপিয়ে হত্যা করলো মাদকাসক্ত ছেলে ঈশ্বরদী সহ পাবনার সর্বত্র বিএনপির বিরুদ্ধে সন্ত্রাস, চাঁদাবাজির অভিযোগ জামায়াতের জেলা আমীর ও নব নির্বাচিত এমপি অধ্যাপক আবু তালেব মন্ডলের ঈশ্বরদীতে নির্বাচন  পরবর্তী সহিংসতার প্রতিবাদে নবনির্বাচিত জামায়াতের এমপির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত সারাদেশের ২৯৭ আসনের নব নির্বাচিত সংসদ সদস্যের সরকারি গেজেট প্রকাশ পাবনা-৪ আসনে পুনরায় ভোট গণনার আবেদন বিএনপি প্রার্থীর উৎসবমুখোর নির্বাচনে পাবনা-৪ আসনে এমপি নির্বাচিত হলেন অধ্যাপক আবু তালেব মন্ডল পাবনা-৪ আসনে অধ্যাপক আবু তালেব মন্ডল এমপি নির্বাচিত আগামীকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট, পাবনা-৪ আসনে ত্রিমুখী লড়াই হবার সম্ভবনা ঈশ্বরদীতে বিপুল পরিমান অস্ত্র ও গুলি উদ্ধার, গ্রেফতার -৩

স্বাস্থ্যবিধি অমান্য করায় ঈশ্বরদীতে ভ্রাম্যমাণ আদালতে ২৭ মামলায় ১৩ হাজার ৬’শ টাকা জরিমানা আদায়

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : শনিবার, ২৪ জুলাই, ২০২১

স্বাস্থ্যবিধি অমান্য করায় ঈশ্বরদীতে ভ্রাম্যমান আদালতে ২৭ টি মামলায় ১৩ হাজার ৬’শ টাকা জরিমানা আদায়
————————————————————————
ঈশ্বরদী (পাবনা) উপজেলা সংবাদদাতা।। কঠোর লকডাউনের দ্বিতীয় দিনে আজ ঈশ্বরদীতে স্বাস্থ্যবিধি অমান্য করায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পরিচালিত পৃথক পৃথক ভ্রাম্যমাণ আদালত ২৭টি মামলায় ২৬ জনের কাছে ১৩ হাজার ৬’শ টাকা জরিমানা আদায় করেছে।
ঈশ্বরদী উপজেলা প্রশাসন সূত্রে জানাগেছে, ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পি এম ইমরুল কায়েস সকাল থেকে বিকেল পর্যন্ত ঈশ্বরদী শহর, দাশুড়িয়াসহ বিভিন্ন এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে কঠোর লকডাউনের মধ্যে বিনা প্রয়োজনে স্বাস্থ্য বিধি অমান্য করে ঘুরাঘুরি করার কারনে ২১ মামলায় ১২ জনের ১০ হাজার ৯’শ টাকা জরিমানা আদায় করেন।
অন্যদিকে, ঈশ্বরদী সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ মহল সকাল থেকে বিকেল পর্যন্ত ঈশ্বরদী রেলগেট, আলহাজ্ব মোড়, নতুন হাটমোড়, রূপপুর মোড়, আওতাপাড়া, বাশেরবাদা, বহরপুরসহ বিভিন্ন এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে কঠোর লকডাউন উপেক্ষা করে বিনা প্রয়োজনে স্বাস্থ্য বিধি ভঙ্গ করায় ১৪ জনের কাছে ৬টি মামলায় ২ হাজার ৭’শ টাকা জরিমানা আদায় করেন।
দঃবিঃ ১৮৬০এর২৬৯ ধারায় এবং সংক্রামক রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল আইন ২০১৮ এ ২৫ ধারায় মামলা করা হয় বলে সংশ্লিষ্ট আদালত সূত্রে জানাযায়।
প্রেরকঃ এস এম রাজা, ঈশ্বরদী, পাবনা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!