শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
সর্বশেষ ::
সারাদেশের ২৯৭ আসনের নব নির্বাচিত সংসদ সদস্যের সরকারি গেজেট প্রকাশ পাবনা-৪ আসনে পুনরায় ভোট গণনার আবেদন বিএনপি প্রার্থীর উৎসবমুখোর নির্বাচনে পাবনা-৪ আসনে এমপি নির্বাচিত হলেন অধ্যাপক আবু তালেব মন্ডল পাবনা-৪ আসনে অধ্যাপক আবু তালেব মন্ডল এমপি নির্বাচিত আগামীকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট, পাবনা-৪ আসনে ত্রিমুখী লড়াই হবার সম্ভবনা ঈশ্বরদীতে বিপুল পরিমান অস্ত্র ও গুলি উদ্ধার, গ্রেফতার -৩ ঈশ্বরদীতে পুলিশ ও আনসারদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে নির্বাচনে দায়িত্ব পালনের আহবান জানালেন পাবনা পুলিশ সুপার আনোয়ার জাহিদ পাবনা-৪ আসনে ধানের শীষের গণজোয়ার সৃষ্টি হয়েছে: শরিফুল ইসলাম তুহিন বর্ণাঢ্য আয়োজনে অক্সফোর্ড একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতাকর্মীদের হত্যা ও হামলার প্রতিবাদে ঈশ্বরদীর জয়নগরে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪

স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতাকর্মীদের হত্যা ও হামলার প্রতিবাদে ঈশ্বরদীর জয়নগরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার।।

গোপালগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের গাড়িবহরে হামলা ও হত্যার প্রতিবাদে পাবনার ঈশ্বরদীর জয়নগরে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

গত ২৩ শে সেপ্টেম্বর (সোমবার) বিকেলে উপজেলার সলিমপুর ইউনিয়নের জয়নগরে এই বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলটি উপজেলার জয়নগর বোর্ড অফিস মোড় থেকে শুরু হয়ে শিমুলতলা বাজারে এসে পথসভার মাধ্যমে শেষ হয়। ঈশ্বরদী
উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শরিফুল ইসলাম শরীফ এর সভাপতিত্বে ও পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আওয়াল কবীরের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ইয়ামিন খাঁন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কমল শেখ টিটু

আরও উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক দীপংকর সরকার জিতু, ঈশ্বরদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক বিপুল হোসেন বুদু,আলিমুল ইসলাম,উপজেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক নূর মোহাম্মদ রতন,উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তানবীর হাসান সুমন, ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও পাবনা জেলা জিয়া পরিষদের কার্যনির্বাহী সদস্য খায়রুল বাশার (মিঠু), ঈশ্বরদী উপজেলা জাসাস সাধারণ সম্পাদক এনামুল হক মাস্টার, উপজেলা তাঁতীদল সাধারণ সম্পাদক নাফিস আহমেদ আরিফ,জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য নুরুন্নবী,সলিমপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক সুমন মালিথা,ছলিমপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি কবিরুজ্জামান রেন্টু ,সলিমপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ওহিদুজ্জামান (ওহিদুল মেম্বার), বিএনপি নেতা, রিয়াজুল ইসলাম (জুয়েল) রবিউল ইসলাম (রবি) সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!