শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ ::
পাবনা-৪ আসনে অধ্যাপক আবু তালেব মন্ডল এমপি নির্বাচিত আগামীকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট, পাবনা-৪ আসনে ত্রিমুখী লড়াই হবার সম্ভবনা ঈশ্বরদীতে বিপুল পরিমান অস্ত্র ও গুলি উদ্ধার, গ্রেফতার -৩ ঈশ্বরদীতে পুলিশ ও আনসারদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে নির্বাচনে দায়িত্ব পালনের আহবান জানালেন পাবনা পুলিশ সুপার আনোয়ার জাহিদ পাবনা-৪ আসনে ধানের শীষের গণজোয়ার সৃষ্টি হয়েছে: শরিফুল ইসলাম তুহিন বর্ণাঢ্য আয়োজনে অক্সফোর্ড একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফতে মোহাম্মাদপুরে বিরাট ইসলামি জালসা অনুষ্ঠিত মরহুম আব্দুল হালিম মন্ডল-এর স্মরণে ঈশ্বরদীতে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ প্রেসক্লাবের কমিটি ঘোষণা, হাফিজ সভাপতি হাবিব সাধারণ সম্পাদক

সাবেক এমপি প্রিন্সের আয়কর নথি জব্দের নির্দেশ

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫

পাবনা-৫ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম ফারুক খন্দকার প্রিন্সের আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ।

দুদকের সমন্বিত ঢাকা জেলা কার্যালয়, ১ গত ২০ ফেব্রুয়ারি মামলাটি দায়ের করে। মামলার অভিযোগে বলা হয়, সংসদ সদস্য থাকাকালে ক্ষমতার অপব্যবহার করে গোলাম ফারুক খন্দকার প্রিন্স ৯ কোটি ৯১ লাখ ৭৪ হাজার ৪৩৪ টাকার জ্ঞাত-আয় বহির্ভূত সম্পদ অর্জন করেন। এছাড়া তার নামে খোলা ৩৯টি ব্যাংক হিসাবে জমা হয় ২১২ কোটি ৬৭ লাখ ৭২ হাজার ১০০ টাকা এবং উত্তোলন হয় ২১২ কোটি ৬৬ লাখ ৭৩ হাজার ৮৯৭ টাকা, যা মোট ৪২৫ কোটি ৩৪ লাখ ৪৫ হাজার ৯৯৭ টাকার অস্বাভাবিক লেনদেন হিসেবে চিহ্নিত করা হয়।

অভিযোগে আরও বলা হয়, এসব অর্থের অবৈধ উৎস গোপন করতে তিনি মানি লন্ডারিংয়ের মাধ্যমে অর্থ রূপান্তর, স্থানান্তর ও হস্তান্তর করেছেন। এ কারণে দুর্নীতি দমন কমিশন আইন, দুর্নীতি প্রতিরোধ আইন এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইনে মামলা রুজু করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!