শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
সর্বশেষ ::
সকল জল্পনা কল্পনার অবসান, সোহাগ হত্যার ঘটনায় মামলা দায়ের নেপথ্য কারণ জমিজমা সংক্রান্ত বিরোধ বিশ্ব বাজারে বাড়লো তেলের দাম ইসলাম ধর্ম ত্যাগ ও হিন্দু মেয়েকে বিয়ে করায় ঈশ্বরদীতে পুত্রকে ত্যাজ্য করলেন পিতা ঈশ্বরদীতে ছাত্রদল নেতাকে গুলি ও কুপিয়ে নৃশংসভাবে হত্যা কৈকুন্ডা দরবার শরীফে তিনদিন ব্যাপী বাৎসরিক ওরশ মোবারক অনুষ্ঠিত মক্ষিরাণী নিয়ে আয়েশে রাত কাটানোর জন্য পুলিশি সহযোগিতা চাইতে গিয়ে ঈশ্বরদীতে গ্রেফতার হলো ভুয়া জজ ঈশ্বরদী প্রেসক্লাব সমৃদ্ধ প্রেসক্লাব ——-মহামান্য রাষ্ট্রপতি মো.সাহাবুদ্দীন  ঈশ্বরদীতে সম্মতি ছাড়াই মামলার সাক্ষী করায় তীব্র নিন্দা জ্ঞাপন ও প্রত্যাহার দাবী করলেন ভুক্তভোগি ৩জন ঈশ্বরদীতে জংশন ডিডিপি গুরুআশ্রমের কবি কন্ঠে কবিতা পাঠ, সুরের মেলা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত মহামান্য রাষ্ট্রপতিকে পাবনায় গার্ড অব অনার প্রদান

শারদীয় দুর্গোৎসব শুরু, কঠোর নিরাপত্তা ব্যাবস্থা গ্রহণ আইনশৃঙ্খলা বাহিনীর

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : বুধবার, ৯ অক্টোবর, ২০২৪

শারদীয় দুর্গোৎসব শুরু, কঠোর নিরাপত্তা ব্যাবস্থা গ্রহণ আইনশৃঙ্খলা বাহিনীর
—–
স্টাফ রিপোর্টার।। গত মঙ্গলবার থেকে সাড়ম্বরে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব বা শারদীয় দূর্গা পূজা। মহা ষষ্ঠী,
মহা সপ্তমী, মহা অষ্টমি, মহা নবমী ও বিজয়া দশমী শেষে শনি অথবা রবিবার বিসর্জন দেয়া হবে প্রতিমা। এবছর নবমী ও দশমী একইদিন পড়ার কারণে বিসর্জনের দিনক্ষণ সঠিকভাবে বলতে পারেননি পূজা মন্ডপ সংশ্লিষ্টরা। ঈশ্বরদী উপজেলায় এবছর মোট ৩২টি পূজা মন্ডপে দুর্গোৎসব উদযাপন করা হবে। এরমধ্যে ঈশ্বরদী পৌর এলাকায় মন্ডপ হয়েছে ৯ টি। হিন্দু সম্প্রদায়ের মানুষ যাতে নির্বিঘ্নে এই উৎসব উদযাপন করতে পারে তার জন্য আইন প্রয়োগকারী সংস্থার পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রতিটি মন্ডপে সিসি ক্যামেরা লাগানো হয়েছে বলে জানিয়েছেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার সুবীর কুমার দাশ।
প্রতিটি মন্ডপে পুলিশ, র‍্যাব, আনসার মোতায়েন এবং স্ট্রাকিং ফোর্স নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ শহীদুল ইসলাম শহীদ। এদিকে ঈশ্বরদীর সর্বত্র সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে পূজা উপলক্ষে ব্যাপক উৎসবের আমেজ লক্ষ্য করা যাচ্ছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!