শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ ::
পাবনা-৪ আসনে অধ্যাপক আবু তালেব মন্ডল এমপি নির্বাচিত আগামীকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট, পাবনা-৪ আসনে ত্রিমুখী লড়াই হবার সম্ভবনা ঈশ্বরদীতে বিপুল পরিমান অস্ত্র ও গুলি উদ্ধার, গ্রেফতার -৩ ঈশ্বরদীতে পুলিশ ও আনসারদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে নির্বাচনে দায়িত্ব পালনের আহবান জানালেন পাবনা পুলিশ সুপার আনোয়ার জাহিদ পাবনা-৪ আসনে ধানের শীষের গণজোয়ার সৃষ্টি হয়েছে: শরিফুল ইসলাম তুহিন বর্ণাঢ্য আয়োজনে অক্সফোর্ড একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফতে মোহাম্মাদপুরে বিরাট ইসলামি জালসা অনুষ্ঠিত মরহুম আব্দুল হালিম মন্ডল-এর স্মরণে ঈশ্বরদীতে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ প্রেসক্লাবের কমিটি ঘোষণা, হাফিজ সভাপতি হাবিব সাধারণ সম্পাদক

শহীদ ওসমান হাদীকে ছ্যাঁচড়া টোকাই বলা চিকিৎসককে অব্যাহতি প্রদান

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫

ওসমান হাদীকে ছ্যাঁচড়া টোকাই বলা চিকিৎসককে অব্যাহতি প্রদান ডেস্ক রিপোর্ট: জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম নেতা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ মো. ওসমান হাদীকে ‘ছ্যাঁচড়া টোকাই’ ও ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়া এনাম মেডিকেল কলেজের চিকিৎসক অধ্যাপক তাজিন আফরোজ শাহকে অব্যাহতি দেওয়া হয়েছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) তাকে চাকরি হতে সাময়িক অব্যাহতি দেওয়া হয়। একই সঙ্গে কেন স্থায়ীভাবে বরখাস্ত করা হবে না, তা তাকে সাত কর্মদিবসের মধ্যে জানাতে বলা হয়েছে।

এনাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. মোতাহার হোসেন ভূঁইয়া স্বাক্ষরিত নোটিসে বলা হয়েছে, ‘আপনি সম্প্রতি শহীদ শরিফ ওসমান বিন হাদিকে নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্য করায় আপনাকে এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যাপক, মেডিসিন বিভাগ থেকে সাময়িকভাবে অব্যাহতি প্রদান করা হলো। এই আদেশ ১৯ ডিসেম্বর ২০২৫ ইং তারিখ হতে কার্যকর হইবে।’

‘আপনাকে কেন স্থায়ীভাবে বরখাস্ত করা হবে না, তা আগামী সাত কর্মদিবসের মধ্যে কারণ দর্শানোর জন্য নির্দেশ দেওয়া হলো—বলা হয় নোটিসে।

এর অনুলিপি এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালের চেয়ারম্যান, প্রধান নির্বাহী কর্মকর্তা, পরিচালক, নির্বাহী পরিচালক (অর্থ), মেডিসিন বিভাগের প্রধান, প্রতিষ্ঠানের হিসাব রক্ষণ শাখার কাছে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, ওসমান হাদীর মৃত্যুর পর বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) নিপুন হাজরা নামে ফেসবুক আইডির ব্যবহারকারী জুলাই যোদ্ধা ওসমান হাদীকে নিয়ে এক পোস্টে বলেন, ‘ওসমান হাদি মারা গিয়েছে … মরে গিয়েই বেচে গেলো মনে হয় ছেলেটা … বাংলাদেশের পলিটিক্যাল ইতিহাসের জন্য খুবই ন্যাক্কারজনক একটা অধ্যায় হয়ে থাকলো এটা …।’

এর পোস্টের কমেন্টে এনাম মেডিকেলের মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. তাজিন আফরোজ শাহ বলেন, ‘No need to be unnecessarily diplomatic. সে (ওসমান হাদী) একটা ছ্যাচড়া টোকাই ও সন্ত্রাসী ছাড়া কিছুই না। দেশকে ধ্বংস করা ছাড়া আর কোনো কাজে লাগেনি, তাই জিরো সিম্প্যাথি ফর হিম, বরং উল্টোটা।’

জবাবে নিপুন হাজরা বলেন, ‘আপু, টোকাই হলেও এভাবে মৃত্যু কারো জন্য কাম্য না।’

এই কথার মন্তব্যে ডা. তাজিন বলেন, ‘নাহ, ওয়েল ডিজার্ভড, ইজিলি গেসে বেশি কষ্ট পায়নি, ধুকে ধুকে মরেনি ৩২ নাম্বার ভাঙ্গার কারিগর, এটাই দুঃখ।’

এর আগেও জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে বাজে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছিলেনন ডা. তাজিন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!