মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
সর্বশেষ ::
সকল জল্পনা কল্পনার অবসান, সোহাগ হত্যার ঘটনায় মামলা দায়ের নেপথ্য কারণ জমিজমা সংক্রান্ত বিরোধ বিশ্ব বাজারে বাড়লো তেলের দাম ইসলাম ধর্ম ত্যাগ ও হিন্দু মেয়েকে বিয়ে করায় ঈশ্বরদীতে পুত্রকে ত্যাজ্য করলেন পিতা ঈশ্বরদীতে ছাত্রদল নেতাকে গুলি ও কুপিয়ে নৃশংসভাবে হত্যা কৈকুন্ডা দরবার শরীফে তিনদিন ব্যাপী বাৎসরিক ওরশ মোবারক অনুষ্ঠিত মক্ষিরাণী নিয়ে আয়েশে রাত কাটানোর জন্য পুলিশি সহযোগিতা চাইতে গিয়ে ঈশ্বরদীতে গ্রেফতার হলো ভুয়া জজ ঈশ্বরদী প্রেসক্লাব সমৃদ্ধ প্রেসক্লাব ——-মহামান্য রাষ্ট্রপতি মো.সাহাবুদ্দীন  ঈশ্বরদীতে সম্মতি ছাড়াই মামলার সাক্ষী করায় তীব্র নিন্দা জ্ঞাপন ও প্রত্যাহার দাবী করলেন ভুক্তভোগি ৩জন ঈশ্বরদীতে জংশন ডিডিপি গুরুআশ্রমের কবি কন্ঠে কবিতা পাঠ, সুরের মেলা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত মহামান্য রাষ্ট্রপতিকে পাবনায় গার্ড অব অনার প্রদান

যথাযোগ্য মর্যাদায় ঈশ্বরদীতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫

যথাযোগ্য মর্যাদায় ঈশ্বরদীতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
ঈশ্বরদী(পাবনা) প্রতিনিধি।। যথাযোগ্য মর্যাদায় ঈশ্বরদীতে ১৪ ডিসেম্বর’২৫ শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।
দিবসটি পালন উপলক্ষে সরকারি বেসরকারি বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও শিক্ষা প্রতিষ্ঠান বিস্তারিত কর্মসূচি গ্রহণ করে।
কর্মসূচির মধ্যে ছিল সকালে জাতীয় ও শোক পতাকা উত্তোলন, শহীদ বেদীতে পুস্প মাল্য অর্পন, আলোচনা সভা ও মোমবাতি প্রজ্বলন। সকালে
ঈশ্বরদী উপজেলা প্রশাসন পতাকা উত্তোলন ও শহীদ বেদীতে পুস্প মাল্য অর্পণের পর সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করে।
ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুর রহমান এর সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপারভাইজার আরিফুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনায় দিনের তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক,সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান সরকার, উপজেলা সমবায় অফিসার আকন্দ রাব্বেউল্লাহ মানিক, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন, উপজেলা কৃষি অফিসার আব্দুল মোমিন, ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি আজিজুর রহমান শাহীন, সাধারণ সম্পাদক এস এম ফজলুর রহমান প্রমুখ।
অন্যদিকে বিএনপি, ঈশ্বরদী প্রেসক্লাব, ঈশ্বরদী সাহিত্য সংস্কৃতি পরিষদেসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পৃথকভাবে কর্মসূচি পালন করে।

প্রেরকঃ এস এম রাজা, ঈশ্বরদী, পাবনা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!