বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
সর্বশেষ ::
মক্ষিরাণী নিয়ে আয়েশে রাত কাটানোর জন্য পুলিশি সহযোগিতা চাইতে গিয়ে ঈশ্বরদীতে গ্রেফতার হলো ভুয়া জজ ঈশ্বরদী প্রেসক্লাব সমৃদ্ধ প্রেসক্লাব ——-মহামান্য রাষ্ট্রপতি মো.সাহাবুদ্দীন  ঈশ্বরদীতে সম্মতি ছাড়াই মামলার সাক্ষী করায় তীব্র নিন্দা জ্ঞাপন ও প্রত্যাহার দাবী করলেন ভুক্তভোগি ৩জন ঈশ্বরদীতে জংশন ডিডিপি গুরুআশ্রমের কবি কন্ঠে কবিতা পাঠ, সুরের মেলা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত মহামান্য রাষ্ট্রপতিকে পাবনায় গার্ড অব অনার প্রদান টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে শিশুসহ ৫ জন নিহত বিপুল উৎসাহ উদ্দীপনায় ঈশ্বরদীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন শেখ মামুন খালেদ ৫ দিনের রিমান্ডে ঈশ্বরদীতে নবাগত ইউএনও’র যোগদান, জংশন ডিডিপি গুরুআশ্রমের অভিনন্দন ঈশ্বরদীতে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, পুলিশ অফিসারসহ আহত অন্তত ৩৫ জন

মক্ষিরাণী নিয়ে আয়েশে রাত কাটানোর জন্য পুলিশি সহযোগিতা চাইতে গিয়ে ঈশ্বরদীতে গ্রেফতার হলো ভুয়া জজ

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : বুধবার, ১ এপ্রিল, ২০২৬

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। ঈশ্বরদী থানায় উপস্থিত হয়ে কর্তব্যরত অফিসার ইনচার্জকে সহকারী জজ পরিচয়দানকারী এক প্রতারককে গ্রেফতার করেছে ঈশ্বরদী থানা পুলিশ।

মঙ্গলবার (৩১ মার্চ’২৬) রাত আনুমানিক ১০টার দিকে তাকে গ্রেফতার করা হয়।
থানা সূত্রে জানা গেছে, যশোর জেলার কোতোআলী থানার বাঘমারা গ্রামের মৃত আব্দুল আলিমের ছেলে সৈয়দ জিয়া পীর মোহাম্মদ আলী (৫৪) উল্লেখিত সময়ে থানায় উপস্থিত হয়ে অফিসার ইনচার্জ মোঃ মমিনুজ্জামানকে বলেন, আমি যশোর জেলা সহকারী জজ। রাত্রি যাপনের জন্য পুলিশের সহযোগীতা প্রয়োজন। তার সাথে থাকা মহিলা এবং কথাবার্তা ও আচরণে অসঙ্গতি পরিলক্ষিত হওয়ায় তাকে বসিয়ে রেখে সত্যিকারের জজ কিনা যাচাই বাছাই অনুসন্ধান করা হয়। খোঁজ খবর নিয়ে জানা যায় সে কোন জজ নয়। ভুয়া পরিচয় দিয়ে প্রতারণার মাধ্যমে অশুভ উদ্দেশ্য হাঁচিল করার অপচেষ্টা করেছিলো।

সে ইতিপূর্বে ভূমি অফিসে কর্মরত ছিলো। নৈতিক স্খলনের দায়ে তার চাকরি চলে যায়। পরিবেশ পরিস্থিতি বুঝতে পেরে তার সাথে নিয়ে আসা মক্ষিরানী ধুরন্ধর মহিলা দ্রুত থানা থেকে সটকে পড়ে।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ মোঃ মমিনুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে জানান যে, এব্যাপারে ঈশ্বরদী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং তাকে পাবনা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
প্রেরকঃ এস এম রাজা
ঈশ্বরদী, পাবনা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!