বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ ::
ঈশ্বরদী সহ পাবনার সর্বত্র বিএনপির বিরুদ্ধে সন্ত্রাস, চাঁদাবাজির অভিযোগ জামায়াতের জেলা আমীর ও নব নির্বাচিত এমপি অধ্যাপক আবু তালেব মন্ডলের ঈশ্বরদীতে নির্বাচন  পরবর্তী সহিংসতার প্রতিবাদে নবনির্বাচিত জামায়াতের এমপির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত সারাদেশের ২৯৭ আসনের নব নির্বাচিত সংসদ সদস্যের সরকারি গেজেট প্রকাশ পাবনা-৪ আসনে পুনরায় ভোট গণনার আবেদন বিএনপি প্রার্থীর উৎসবমুখোর নির্বাচনে পাবনা-৪ আসনে এমপি নির্বাচিত হলেন অধ্যাপক আবু তালেব মন্ডল পাবনা-৪ আসনে অধ্যাপক আবু তালেব মন্ডল এমপি নির্বাচিত আগামীকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট, পাবনা-৪ আসনে ত্রিমুখী লড়াই হবার সম্ভবনা ঈশ্বরদীতে বিপুল পরিমান অস্ত্র ও গুলি উদ্ধার, গ্রেফতার -৩ ঈশ্বরদীতে পুলিশ ও আনসারদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে নির্বাচনে দায়িত্ব পালনের আহবান জানালেন পাবনা পুলিশ সুপার আনোয়ার জাহিদ

বোমা তৈরির অভিযোগে ঈশ্বরদীতে সেচ্ছাসেবক দলের নেতাসহ গ্রেফতার- ২

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩

ঈশ্বরদীতে বোমা তৈরির অভিযোগে স্বেচ্ছাসেবক দলের দুই জনকে আটক করেছে র‍্যাব,,,,,

#ঈশ্বরদীতে অবরোধে নাশকতার পরিকল্পনার অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতা সহ দুইজনকে আটক করেছে র‍্যাব। এ সময় ককটেল ও পেট্রোল বোমা তৈরীর বেশকিছু সরঞ্জাম জব্দ করা হয়। বুধবার (১৫ নভেম্বর) দুপুরে ঈশ্বরদী উপজেলায় অভিযান চালিয়ে তাদের আটক ও সরঞ্জাম জব্দ করা হয়।

আটককৃতরা হলেন, ঈশ্বরদী পৌর শহরের ফতেমোহাম্মদপুর নিউ কলোনী এলাকার আব্দুল ওহাবের ছেলে ও ঈশ্বরদী পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আউয়াল কবির (৩৮) এবং নুর মহল্লা ফতেমোহাম্মদপুর এলাকার হাবিবুর রহমানের ছেলে সরোয়ার জাহান শিশির (৩৩)।

র‍্যাব-১২ পাবনার কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার গোলাম ফারুক বুধবার বিকেল ৫টায় সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, স্বেচ্ছাসেবকদল নেতা আউয়াল কবির ও তার সহযোগীরা অবরোধের সমর্থনে দাশুড়িয়া এলাকায় মহাসড়কে পিকেটিং, গাড়ী ভাংচুরসহ বোমা/ককটেল ফাটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করার পরিকল্পনা গ্রহণ করে।

গোপন সংবাতের ভিত্তিতে এই খবর পেয়ে বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার অরনকোলা গরুর হাটের সামনে অভিযান পরিচালনা করে ককটেল ও পেট্রোল বোমা তৈরীর সরঞ্জামাদিসহ উল্লেখিত দুইজনকে আটক করে র‍্যাব।

এ সময় তাদের কাছ থেকে ককটেল ও পেট্রোল বোমা তৈরীর কাজে ব্যবহৃত ১৫টি জর্দার কৌটা, খালি কাঁচের বোতল, ভাঙ্গা কাঁচের টুকরা, এয়ারগানের পিলেট, তারকাঁটা, স্কচটেপ জব্দ করা হয়। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে ঈশ্বরদী থানায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে র‍্যাব জানায়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!